বিনোদন

শহরে আসছেন কিং খান, আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

নিজস্ব সংবাদদাতা: আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান।শুক্রবার বিধানসভায় নতুন স্মারক উদ্বোধনের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলিউডের বিগ বি থাকবেন এটা জানা গিয়েছিল আগেই। কিন্তু কিং খান থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। এদিন তা জানালেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, শুধু শাহরুখ নয় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবারের চলচ্চিত্র উৎসবে ৫২টি দেশের প্রতিনিধিরা আসছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের প্রত্যেকেকে বিধানসভার স্মারক ভবনে ঘোরানো হবে। আয়োজন করা হবে চা চক্রেরও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত বিধায়ক, সাংসদদের আমন্ত্রণ জানানো হবে,  বিরোধী দলের নেতারাও যেন বাদ না যান।

Related Articles

Back to top button