বিনোদন

২১ বছর পর ভারতের মাথায় সেরার মুকুট; জিতিয়ে দিলেন জম্মুর ঘরের মেয়ে

নিজস্ব সংবাদদাতা: ২১ বছরের আগের সেই দিন ফিরিয়ে দিলেন জম্মুর এই বিবাহিতা। তাঁর নাম সরগম কৌশল। লস অ্যাঞ্জেসে আয়োজিত মিসেস ওয়ার্ল্ডের মুকুট উঠল তাঁর মাথায়। তাও ২১ বছর পর। সেই বার এই মুকুটের অধিকারী ছিলেন অদিতি গোবিত্রীকর। দুই দশক পর ফের ভারতের কাছেই ফিরে এল সৌন্দর্যের শিরোপা।কে এই সরগম? কী তাঁর পরিচয়? সরগম জম্মুর মেয়ে। ৩২ বছর বয়স তাঁর। তিনি পেশায় একজন মডেল, একজন চিত্রকর এবং লেখিকা। গ্রেটার কাশ্মীরের ওয়েবসাইটে তিনি নিয়মিত কলম লেখেন।শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সরগম ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। স্নাতক হয়েছেন এডুকেশন বিষয়ে। সরগম একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে।

মধ্যবিত্ত মূল্যবোধ নিয়ে বড় হয়েছেন তিনি। তাঁর বাবা ছিলেন ব্যাঙ্ককর্মী। তাঁর জীবনের সাফল্যের জন্য বাবাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন চিরকাল। বাবাই তাঁর শিক্ষাগুরু।সরগম বলেছেন, “আমার বাবা বলতেন আমি সকলের চেয়ে আলাদা। তিনি সেটা আমার চোখের মধ্যে দেখতে পেতেন। তিনি বলতেন আমি একদিন ঠিক জীবনে বড় কিছু করব। মানুষ যা পাওয়ার স্বপ্ন দেখে আমি তাই পাব। এটাই বিশ্বাস ছিল বাবার”। একই রকম অনুপ্রেরণা তিনি পেয়েছেন তাঁর স্বামীর থেকেও।

তাঁর স্বামী একজন নৌসেনার অফিসার। বিয়ের পর জম্মু ছেড়ে মুম্বই চলে আসেন সরগম। স্বামী সম্পর্কে তিনি বলেছেন, “আমার সঙ্গে এক অনবদ্য মানুষের দেখা হয়েছে এবং আমরা খুব সুন্দর জীবন কাটাই। ও আমার মেরুদণ্ড।”বছরের শুরুতে মিসেস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন সরগম। সেই সময় তিনি বলেছিলেন, “আমি জানি না পরবর্তীতে এই জয়ের মূল্য দিতে পারব কি না”। তিনি পেরেছেন, ২১ বছর পর ভারতকে ফের গর্বিত করতে।

Related Articles

Back to top button