বিনোদন

‘বাড়ছে অহংকার’, ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে ভক্তদের প্রশংসার মুখে শেহনাজ়

নিজস্ব সংবাদদাতাঃ বরাবরই খবরের শিরোনামের জায়গা করে নিতে দেখা যায় বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিলকে। জাতীয় স্তরে এখনও পর্যন্ত অভিনয় হাতেখড়ি তাঁর হয়নি। অর্থাৎ বি-টাউনে বাঘা-বাঘা দুই ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন শেহনাজ গিল। তবে ছবি মুক্তি পাবে বছর ঘুরলেই। সলমন খানের হাত ধরেই বিটাউনে হচ্ছে তাঁর। রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে সম্পর্কে গড়তে অনেকেই দেখা যায়। তবে শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক দর্শকের কাছে যেন এক আবেগ। এই দুই স্টার সকলের মনে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন। সিদ্ধার্থ শুক্লা প্রয়াণে শেহনাজ় গিল তাই কতটা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে, অনুমান করেছিল ভক্তরা। অথচ সেই শেহনাজ গিল যখন সিদ্ধার্থের দেখা স্বপ্ন সত্যি করার লক্ষ্যে এগিয়ে চলেছেন, তখনই সোশ্যাল মিডিয়া আবারও তাঁকে কটাক্ষ করতে পিছপা হচ্ছে না।

সম্প্রতি শেহনাজ় গেলকে নিয়ে বেশ কিছু তথ্য চর্চায় উঠে আসছে বারে-বারে। তিনি অহংকারী হয়ে গিয়েছেন, তিনি সম্ভ্রমের সঙ্গে কথা বলেন না, এমনকি ধরাকে সড়াগান করছেন, এমনও মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। যদিও শেহনাজ় এই বিষয়ে বর্তমানে একপ্রকার ধাতস্থ হয়ে গিয়েছেন। শেহনাজের কথায় তিনি যদি তাঁর চোখের জল সকলের সামনে আনতেন, তখন এই সমালোচকরাই স্পষ্ট জানিয়ে বসতেন, সহানুভূতি কুড়োচ্ছেন শেহনাজ। তবে তিনি তাঁর ভক্তদের নিয়ে যথেষ্ট যত্নশীল। ‌

সম্প্রতি বিমানবন্দরে তাঁকে মুখ ঢেকে দেখা যায় কারণ হিসেবে সূত্র মারফত খবর মিলেছিল, তিনি চাননি তার কোন ভক্তকে আঘাত দিতে। কেউ তাঁর সঙ্গে কথা বলতে আসলে, কেউ তাঁর সঙ্গে ছবি তুলতে আসলে, তিনি মুখের ওপর না বলতে পারেন না। বলতে চানও না। তাই সময় সুযোগ থাকলে তিনি নিজেই ভক্তদের ইচ্ছেপূরণ করার চেষ্টা করেন সাধ্যমত। সম্প্রতি আরও এক ভিডিয়োতে তা প্রমাণ হয়ে গেল আরও একবার। যেখানে শেহনাজকে বলতে শোনা, –গেল হুড়োহুড়ি করে নয়, দশ জন দশ জন করে সকলকে নিয়ে এসো, আমি প্রত্যেকের সঙ্গে ছবি তুলব। এই ভিডিয়ো ভাইরাল হতেই তো সকলের মনে জায়গা করে নেয়। আর আরও একবার চর্চায় উঠে আসে, শেহনাজ় গিলের নাম।

Related Articles

Back to top button