বিনোদন

মাস না বছর, শারীরিক অসুস্থতার জন্য অভিনয় থেকে ঠিক কতদিনের বিরতিতে যাচ্ছেন সামান্থা?

নিজস্ব সংবাদদাতা: সামান্থা প্রভু, এক কথায় বলতে গেলে যাঁর উপস্থিতিতে পর্দায় ঝড় ওঠে, দক্ষিণের সেই স্টারই এখন ঝড় তুলেছে নেট দুনিয়ার পাতায়। ঝড়ের গতিতে ভাইরাল সিনে দুনিয়ায় এখন সামান্থা। গত কয়েকমাসে বলিউড-দক্ষিণী দুনিয়ার বিভাজনটা বেশ কিছুটা ভেঙে গিয়েছে। এখন দক্ষিণী দুনিয়ায় বলিউড স্টারেরা গিয়ে যেমন অভিনয় করছেন, ঠিক তেমনই পাল্লা দিয়ে দক্ষিণী দুনিয়ার স্টারদের বলিউডে পা রাখতে দেখা যাচ্ছে।  বড় পর্দার পরই এখন যেখানে দর্শকেরা ঝুঁকছেন, তা হল এবার ওটিটি প্ল্যাটফর্ম।  ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন এখন একে একে সকলেই। প্রথমসারিতে থাকা সেলেবরাই এখন দস্তুর মত কাজ করছেন ওটিটি প্লাটফর্মেও। এর আগেই বড়পর্দার পাশাপাশি সামান্থা ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছিলেন, কারণ দ্য ফ্যামিলি ম্যান সিজন ২-তে তাঁর উপস্থাপনা সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। সেখানে রাজির চরিত্রে ঝড় তুলেছিলেন সামান্থা প্রভু।

তবে সামান্থা প্রভুর ২০২২ বছরটি খুব একটা ভাল গেল না। বছরভর তাঁকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে থালেও, মাঝপথেই থামতে হল তাঁকে। কঠিন রোগে ভুগছেন সামান্থা প্রভু। কয়েক মাস আগে মায়োসাইটিসে আক্রান্ত হন তিনি। বর্তমানে বেশ কিছুটা বিরতিতে রয়েছেন সামান্থা। তবে বছর শুরুতেই আশায় বুক বাঁধছেন তিনি। তবে অভিনয় জগত থেকে সরে দাঁড়াচ্ছেন, অভিনয় জগত থেকে তিনি বিরতি নিচ্ছেন এই খবরে এক প্রকার ভেঙে পড়ে তাঁর বহু ভক্তরা। তবে এবার সামনে এল ঠিক কতদিনের জন্য বিরতিতে যাচ্ছেন সামান্থা সেই তথ্য।মাত্র তিন মাস চিকিৎসার জন্য ছুটিতে থাকবেন সামান্থা, জানুযারি মাসে একটা কাজ শেষ করেই ছুটি নেবেন তিনি। তারপরই ফিরবেন চেনা লুকে সেটে। দিন দিন যেন রূপ ফেটে পড়ছে। সামান্থাকে দেখে এক কথায় হ্যাঁ ভক্তমহল, তবে না, নিজেকে ফিট রাখার বিষয় কোনও রকমের ফাঁক রাখেন না তিনি। আর সেই কারণেই ঝুঁকিয়ে নিয়ে কাজ চালিয়ে যাওয়া আর নয়।

Related Articles

Back to top button