রাখী সাবন্তের মায়ের চিকিৎসায় সহযোগিতা করছেন মুকেশ অম্বানি?

নিজস্ব সংবাদদাতা: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’।
রাখীর ময়ের চিকিৎসায় অম্বানি?
কৃতজ্ঞ রাখী সাবন্ত। মুকেশ অম্বানির কাছে। বুধবার অভিনেত্রী পাপারাৎজিদের জানান, তাঁদের মায়ের চিকিৎসার সিংহভাগ দায়িত্ব নিয়েছেন অম্বানি। যার ফলে, টাটা মেমোরিয়াল হাসপাতালে কম খরচে তাঁর মায়ের চিকিৎসা সম্ভব হচ্ছে। রাখীর মা মস্তিষ্কে টিউমার এবং ক্যান্সারে ভুগছেন। এর জন্য তিনি মুকেশকে আন্তরিক ধন্যবাদ জানাতেও ভোলেননি। এতে তাঁর মায়ের চিকিৎসার খাতে ব্যয়ের কিছুটা সুরাহা হয়েছে, একথাও জানান তিনি। ‘বিগ বস মারাঠি’ থেকে বেরিয়ে আসার পরেই তিনি জানতে পারেন, তাঁর মা গুরুতর অসুস্থ।
সুকেশকে নিয়ে হাহাকার!
চাইলেও কোথাও যেতে পারছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ! এমনকি কাজের সুবাদেও না। প্রতি পদে তাঁকে আদালতের নির্দেশ মানতে হচ্ছে। জীবনটা হঠাৎই ভয়ানক বিস্বাদ হয়ে গিয়েছে যেন! সেকথা অবশেষে মুখ ফুটে শিকার করে নিলেন নায়িকা। সুকেশ চন্দ্রশেখরের প্রতি তাঁর তীব্র ভর্ৎসনা, এই একটি মানুষের সঙ্গে জড়িয়ে তাঁর অভিনয় জীবনে ইতি। বারেবারে আদালতে যেতে হচ্ছে। আগের মতো তাঁকে কেউ কাজেও ডাকছেন না। তাঁর আরও ক্ষোভ, তাঁকে সরকারি কর্মীর মিথ্যে পরিচয় দিয়ে বিপথে নিয়ে গিয়েছেন সুকেশ। জেলে বন্দি থেকেও দিনে তিনবার ফোন করতেন নায়িকাকে। এবং একবারও জানাতেন না, তিনি জেলবন্দি! ঘরের এমন একটি কোন ঘেঁষে বসতেন যেখানে পর্দা, সোফা রয়েছে!
ফের জুটি একতা-দিবাকর?
আরও একবার বড় পর্দায় ফিরছেন একতা কাপুর, দিবাকর বন্দ্যোপাধ্যায়? বলিউডে নাকি তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে। ২০১০-এ সালে একতা আর দিবাকর ‘লাভ সেক্স ঔর ধোঁকা’ তৈরি করে ছায়াছবির দুনিয়ায় নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। যেখানে ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে এমএমএস কেলেঙ্কারি, সম্মানজনক হত্যা এবং স্টিং অপারেশনের মতো বেশ কিছু জ্বলন্ত সমস্যা উঠে এসেছিল। খবর, সেই ছবিরই দ্বিতীয় কিস্তি নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, একতা এবং দিবাকর ‘বিগ বস ১৬’র ঘরে নাকি ‘লাভ সেক্স ঔর ধোঁকা ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
ডেটে বিজয়-তমন্না!
পুরস্কার অনুষ্ঠানের একদিন পরে বিজয় ভার্মা এবং তমন্না ভাটিয়া আবারও একসঙ্গে। পাপারাৎজিরা তাঁদের একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখেছেন। বিজয়ের পরনে নীল হুডি এবং জামরঙা প্যান্ট। তমন্না সেজেছিলেন কালো পোশাকে। তাঁরা নাকি একসঙ্গে দুপুরের খাওয়াদাওয়া করতে বেরিয়েছিলেন। খবর কানে যেতেই বিজয় একটি ছবি টুইট করেছেন। এবং জানিয়েছেন, তিনি পরিচালক সুজয় ঘোষের সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন! তমন্না নয়। তিনি ক্যাপশনে লিখেছেন, “আমার লাঞ্চ ডেট @sujoy_g।” বলিউড বলছে, সুজয়ের আগামী ছবি, ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ এবং ‘লাস্ট স্টোরিজ ২’-এ বিজয় থাকছেন।
এক বছরে দু’বার মুক্তি
উপরওয়ালা ঢেলে দিচ্ছেন বিবেক অগ্নিহোত্রীকে। বছরের সর্বাধিক বাণিজ্য করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিতর্কের ভেলায় চেপে অস্কারের মনোনয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। আবারও সুখবর। ১৯ জানুয়ারি জাতীয় কাশ্মীরী হিন্দু গণহত্যা দিবস। এই উপলক্ষে ছবিটি দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই খবর বিবেক টুইট করে জানিয়েছেন। তাঁর কথায়, ‘এই প্রথম কোনও ছবি বছরে দু’বার মুক্তি পাচ্ছে। আপনি যদি এখনও বড় পর্দায় ছবিটি না দেখে থাকেন তা হলে শিগগিরি কাছের প্রেক্ষাগৃহে টিকিট কেটে নিন।’
কী ভাবে? লস এঞ্জেলসে ছবিটির আরও একবার স্ক্রিনিং করিয়ে। ছবিটি সারা বিশ্বের তাবড় পরিচালকদের থেকে প্রশংসিত। তাই প্রিয়াঙ্কা নিজের প্রাসাদের মতো বাড়িতে এটি আরও একবার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন। যাতে লস এঞ্জেলসের মানুষেরা ছবিটি দেখতে পারেন। স্ক্রিনিংয়ের আগে তিনি ছবিও তোলেন পরিচালক এসএস রাজামৌলি এবং সঙ্গীত পরিচালক এমএম কীরাভানির সঙ্গে। শুভেচ্ছা জানান গোটা দলকে। তাঁর মতে, যে ছবি সারা বিশ্বের কাছে দেশের জন্য স্বীকৃতি ছিনিয়ে আনল তাঁদের জন্য এটুকু করতে পেরে তিনি আপ্লুত।



