কথায় বলে, যার শেষ ভাল তার সব ভাল। অস্কারের মঞ্চে শেষটা ভাল হলেও শুরুটা মোটেও ভাল হল না দীপিকা পাড়ুকোনের সঙ্গে। আর এতেই রেগে আগুন তাঁর অনুরাগীরা। তাঁদের অভিযোগ রীতিমতো অপমান করা হয়েছে তাঁকে। কী ঘটেছে? এক দামি ব্র্যাণ্ডের কালো রঙের গাউন পরে অস্কারে হাজির হয়েছিলেন দীপিকা। তিনি রেড কার্পেটে হাঁটতেই তাঁর ছবি তুলতে শুরু করেন দেশি ও বিদেশী মিডিয়া। যাঁদের অনেকেই তাঁর পরিচয় সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। যখন তাঁর ছবিগুলো নেটমাধ্যমে প্রকাশ করা হয় তখন অনেক বিদেশি সংবাদমাধ্যমের তরফই তাঁকে উল্লেখ করেন দীপিকা হিসেবে নয়, তাঁরা ভাবেন তিনি বুঝি ক্যামিলা। কে এই ক্যামিলা? তিনি আদপে এক ব্রাজিলিয়ান মডেল। যার সঙ্গে দীপিকার চেহারার আদপে কোনও মিল না থাকলেও অনেকেই ভেবে ফেলেন ক্যামিলা এসেছেন। বিদেশি সংবাদমাধ্যমে দীপিকার ছবি দিয়ে প্রকাশিত হয় ক্যামিলার নামও। আর এতেই নেটিজেনদের কাছে আরও একবার ‘রেসিস্ট’ আখ্যা পায় অস্কার ও তাতে আগতদের একটা বড় ইংশ। দীপিকা ও ক্যামিকা– দুজনেই শ্যামবর্ণ, সেই কারণেই কি এই ‘ভুল’? ক্ষোভে ফুঁসছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন…
দিল্লিতে মেয়ের ডাক পড়তেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অনুব্রত!
এ দিন দীপিকার লুক নিয়ে চর্চা চলছে সর্বত্র। এক বাক্যে সবাই মেনে নিয়েছেন পারফেক্ট লুকেই তিনি হাজির হয়েছিলেন অস্কারের মঞ্চে। ওদিকে অস্কার ভাগ্যও এবার দারুণ ভারতের। ঘরে এসেছে জোড়া অস্কার। ভারতের হয়ে প্রথম অস্কারটি জিতে নেয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ‘সেরা ডকুমেন্টারি শর্ট’ এই বিভাগে পুরস্কার জিতল এই ছবি। মনোনীত হয়েছিল, ‘হাউল আউট’, ‘হাও ডু ইউ মেজার এ ইয়ার’, ‘দ্য মারথা মিশেল এফেক্ট’ ও ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’– এই ছবিগুলিও। তবে সবাইকে ছাপিয়ে সেরার সেরা ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তথ্যচিত্রটির পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা।
অন্যদিকে দ্বিতীয় অস্কারটি আসে ‘আরআরআর’-এর হাত ধরে। ওই ছবির গান ‘নাটু নাটু’ জিতে নেয় পুরস্কার। সবই ঠিক ছিল, তবে দীপিকার সঙ্গে হওয়া ঘটনাটি বর্ণবিদ্বেষ ছাড়া অন্য কিছু ভাবতেই নারাজ সিনেপ্রেমীদের একটা বড় অংশ।