বিনোদন

বাবার জন্য বাড়ছে সমস্যা, প্রেমিকাকে নিয়ে লুকিয়ে শহর ছাড়েন অঙ্কুশ

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরার প্রেম কাহিনি এক কথায় টলিপাড়ায় ভাইরাল। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও অভিনেতা অঙ্কুশ হাজরার সম্পর্কের গোপন তথ্য খুব বেশিদিন গোপনে থাকেনি। তবে বেশ কয়েকদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে চর্জা তুঙ্গে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো। ১৩ বছর হতে চলল সম্পর্ক, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার কোনও নাম নেই। কেন? টলিউডের এই জুটির ভক্ত প্রথম থেকেই কম নয়। একের পর এক সেলেবের বিয়ের খবর সামনে আসতে দেখা যাচ্ছে বছর বছর, তালিকায় থাকছে না কেবল মাত্র এই জুটির নাম। সুখবরের অপেক্ষায় যখন দিন গুনছেন ভক্তরা, ঠিক সেই সময় বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলেন খোদ অঙ্কুশ হাজরা। আর তখনই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন অভিনেতা, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না”। না বিচ্ছেদের গন্ধ পাওয়ার কোনও দরকার নেই। প্রেমেই রয়েছেন তাঁরা। গত কয়েকমাস ধরে আগামী ছবির প্রচারে এমনই নানা কাণ্ড ঘটিয়ে চলেছেন তাঁরা।

 

 

 

 

বাড়িতে বাবার অত্যাচার, অন্যদিকে ঐন্দ্রিলা সেনের বাড়িতে মাকে নিয়ে সমস্যা। এখানেই শেষ নয়, এবার এই দুইয়ের মাঝে প্রেম, ফলে মা-বাবার প্রেম সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলাকে। যার ফলে নিজের মতো করে সময় কাটানোর অবকাশও নেই তাঁদের। ফলে কীভাবে সম্ভব হল প্রি-হানিমুন! ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ভিডিয়োতে অঙ্কুশ ঐন্দ্রিলার সেই রহস্য ফাঁস। বাড়িতে মিথ্যে বলেই বেরিয়ে পড়েন তাঁরা গোয়া ট্রিপে। এমনই মজার প্লটে সাজানো তাঁদের আগামী ছবি ‘লাভ ম্যারেজ’।

সেই সুবাদেই খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিয়েছে এই জুটি। ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। সেখানেই এঁদের বিয়ে ঘিরে সমস্যা, ছবির প্লটকেই সামনে তুলে এনে সোশ্যাল মিডিয়ায় একাধিক মজার ভিডিয়ো শেয়ার করেন তাঁরা। এবার সামনে এল অন্য ভিডিয়ো। প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গেই ঘনিষ্ট অঙ্কুশ। লিখলেন, ”এই তো জীবন | ১৪ই এপ্রিল কি হবে তো জানিনা তাই যা রোম্যান্স আছে সেরে ফেলি। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো।”

Related Articles

Back to top button