ইতিহাসে আজকের দিনে (১৬ অক্টোবর)

*♦ঘটনাবলী♦*
*• ১৭১০* সালে আজকের দিনে ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।
*• ১৭৫৬* সালে আজকের দিনে মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।
*• ১৮২৯* সালে আজকের দিনে আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।
*• ১৯০৫* সালে আজকের দিনে বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়।
*• ১৯০৫* সালে আজকের দিনে স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।
*• ১৯২৩* সালে আজকের দিনে দি ওয়াল্ট ডিজনি সংস্থা প্রতিষ্ঠা হয়।
*• ১৯৪৩* সালে আজকের দিনে বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।
*• ১৯৪৫* সালে আজকের দিনে কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।
*• ১৯৫১* সালে আজকের দিনে রাওয়ালপিন্ডিতে খুন হন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান।
*♦জন্ম♦*
*• ১৯২১* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক *সীতা রাম গোয়েল।* তিনি ছিলেন সমাজতন্ত্রবিরোধী এবং নেহেরুর সমালোচক। তিনি ধর্মের সমালোচকও ছিলেন। রাম স্বরূপের সাথে একত্রে তিনি প্রকাশনা সংস্থা ভয়েস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন।
*• ১৯৪৬* সালে আজকের দিনে কটকে জন্মগ্রহণ করেন বিজু জনতা দলের নেতা এবং ওড়িশার মূখ্যমন্ত্রী *নবীন পটনায়ক।*
*• ১৯৪৮* সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্ম গ্রহণ করেন ভারতীয় প্রখ্যাত অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ *হেমা মালিনী।* ১৯৬৮ সালে স্বপ্ন কা সওদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন। সর্বমোট ১১ বার ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।
*• ১৯৭৫* সালে আজকের দিনে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন বলিউড অভিনেতা *রাজীব খান্ডেলওয়াল।*
*• ১৯৮৩* সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন টালিগঞ্জের অভিনেতা *রাহুল ব্যানার্জী/অরুনোদয় ব্যানার্জী।* তার অভিনীত প্রথম সিনেমা হল রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনি তুমি যে আমার , যা বক্স অফিসে প্রচুর সফলতা লাভ করে।
*• ১৯৯১* সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার *শার্দুল ঠাকুর।* He is a member of the Indian cricket team and plays for Chennai Super Kings in IPL.
*♦মৃত্যু♦*
*• ১৯৮১* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বিংশ শতাব্দীর সর্বকালের সেরা সরোদবাদক *রাধিকা মোহন মৈত্র।* তিনি নরেন্দ্রনাথ ধর, কল্যাণ মুখোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্র মৈত্র, সমরেন্দ্রনাথ সিকদার ও ঐ প্রজন্মের আরও অনেক অসামান্য সংগীতশিল্পীদের গুরুদেবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি বহু পুরস্কার পেয়েছিলেন যেমন সংগীতচার্য উপাধি এবং ১৯৭১ সালে তিনি সংগীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করেন।
*• ১৯৯৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক *গজেন্দ্রকুমার মিত্র।* রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ-তারাশঙ্করের পর বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম।
*♦অন্যান্য♦*
*• আজ ১৬ই অক্টোবর – বিশ্ব খাদ্য দিবস।* খাদ্য ও কৃষি সংস্থার সদস্য দেশগুলি ১৯৭৯ সালের নভেম্বরে বিশ তম সাধারণ সম্মেলনে বিশ্ব খাদ্য দিবস প্রতিষ্ঠা করে এবং ১৯৮১ সালের ১৬ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালনের আহ্বান জানায়। ১৯৮০ সালের ৫ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্তকে অনুমোদন করা হয় এবং সরকার ও আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় সংস্থাগুলিকে বিশ্ব খাদ্য দিবস উদযাপনে অবদান রাখার আহ্বান জানানো হয়। ১৯৮১ সাল থেকে প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস অনুষ্ঠিত হয়।
*• আজ ১৬ই অক্টোবর – বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস।* বর্তমানে নতুন নতুন ওষুধ ও আরও নতুন নতুন যন্ত্রপাতি ও মটিরিং সিস্টেম আবিষ্কারের ফলে অ্যানেসথেসিয়া বিভাগও ডিজিটাল যুগে প্রবেশ করেছে। অ্যানেসথেসিয়া যতই উন্নয়ন ঘটবে ততই জটিল অপারেশন করা সম্ভবপর হবে এবং রোগী মৃত্যুহারও কমবে এবং মানুষের অপারেশন ভীতিও কমবে।



