দূরদৃষ্টি

ইতিহাসে আজকের দিনে (৩১ অক্টোবর)

 

*♦ঘটনাবলী♦*

*• ১৯১৮* সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যাণ অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
*• ১৯২০* সালে আজকের দিনে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
*• ১৯৩৬* সালে আজকের দিনে কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
*• ১৯৬৬* সালে আজকের দিনে বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
*• ১৯৮০* সালে আজকের দিনে লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।
*• ১৯৮৪* সালে আজকের দিনে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
*• ২০০০* সালে আজকের দিনে নতুন রাজ্য হল ছত্তিশগড়।
*• ২০০৮* সালে আজকের দিনে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বিশ্বনাথন আনন্দ।

*♦জন্ম♦*

*• ১৭৯৫* সালে আজকের দিনে ইংল্যাণ্ডে জন্মগ্রহণ করেন ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক কবি *জন কিটস।* কিটসের বিখ্যাত কবিতা গুলোর মধ্যে রয়েছে The Eve of St Agnes, La Belle Dame Sans Merci, Endymion, Hyperion, Ode to a Nightingale, To Autumn, Ode On A Gracian Urn ইত্যাদি। ইংরেজি ভাষায় পাঁচটি বিখ্যাত Ode এর মধ্যে Ode to a Nightingale অন্যতম। Ode On A Gracian Urn এ কিটসের একটি বিখ্যাত উক্তি হলঃ “Beauty is truth, truth beauty that is all Ye know on earth, and all ye need to know”

*• ১৮৭৫* সালে আজকের দিনে গুজরাটে জন্মগ্রহণ করেন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা *সর্দার বল্লভভাই পটেল।* তাকে ভারতের লৌহমানব বলা হয়
যিনি সরদার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী।

*♦মৃত্যু♦*

*• ১৯৭৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী *শচীন দেববর্মণ।* প্রায়শ তাকে ‘এস ডি বর্মণ’ হিসেবেই উল্লেখ করা হয়। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। তার পুত্র রাহুল দেববর্মণ ভারতের বিখ্যাত সঙ্গীতপরিচালক এবং সুরকার ছিলেন।

*• ১৯৮৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের ৪র্থ সবার জনপ্রিয় প্রধানমন্ত্রী *ইন্দিরা গান্ধী।* তিনি ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তাকে ‘এশিয়ার মুক্তি সূর্য’ বলা হয়ে থাকে।

*• ১৯৮৭* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ *রাজচন্দ্র বসু।* তিনি বোস-মেসনার অ্যালজেব্রা, সমিতির পরিকল্পনা তত্ত্বের জন্য বিখ্যাত। তিনি এস.এস. শ্রীকান্দি ও ই.টি. পার্কারের সাথে মিলে ল্যাটিন বর্গের ১৭৮২ সালের লিওনার্ট অয়লার অনুমানকে ভুল প্রমাণ করেন।

*• ২০০২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখক *সিদ্ধার্থ ঘোষ।*

*• ২০০৬* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি *অমৃতা প্রীতম।* তাকে প্রথম উল্লেখযোগ্য পাঞ্জাবি মহিলা কবি, ঔপন্যাসিক ও প্রবন্ধকার হিসেবে গণ্য করা হয়ে থাকে। বিংশ শতাব্দীর এই কবি ভারত-পাকিস্তানের সীমান্তের উভয় দিকের মানুষেরই প্রিয়পাত্র ছিলেন। ছয় দশকের দীর্ঘ সময় ধরে তিনি কবিতা, কল্পকাহিনী, জীবনী, প্রবন্ধ, লোক সঙ্গীত প্রভৃতি বিভিন্ন বিষয়ে প্রায় দুইশোটি গ্রন্থ রচনা করেন, যা বিভিন্ন ভারতীয় ও বিদেশী ভাষায় অনূদিত হয়।

*♦অন্যান্য♦*

*• আজ ৩১শে অক্টোবর – বিশ্ব মিতব্যয়িতা দিবস।* মূলত মিতব্যয়ি হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এই দিনে পরিবার ও জাতির কল্যাণে সকলকে মিত্যব্যয়ি হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়া হয়। দিবসটির উদ্ভব হয় ১৯২৪ সালে। সেই বছর মিলানে বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। সেই থেকে সঞ্চয় ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে আসছে।

Related Articles

Back to top button