করণা আবহে কি সিদ্ধান্ত নিতে চলেছেন ! নদীয়ার শান্তিপুরের রাসের অন্যতম বিগ্রহ বাড়ি মদন গোপাল জিউ?
শান্তিপুর শহরের রাস যাত্রার এক অন্যতম আকর্ষণ শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ । এবছর অতিমারির প্রকোপে বন্ধ রাখা হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার সহ তাদের দীর্ঘ থেকে দীর্ঘতম সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা ,
এবছর দৃষ্টিগোচর হবে না শান্তিপুর শহরের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ রাইরাজার হাউদাই সুসজ্জিত রাইরাজা , প্রতীয়মান হবে না মদনগোপাল বাড়ির নয়নাভিরাম রাধাকৃষ্ণের যুগল মূর্তি ।
রাসের তিনদিন দর্শন করা যাবে শ্রী শ্রী মদন গোপালকে মদন গোপাল বাড়ির নাট মন্দিরে —– এমনটাই জানালেন মদন গোপাল বিগ্রহের অন্যতম কর্মকর্তা প্রভুপাদ শ্রী স্বরূপ গোস্বামী মহাশয় ।শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ এর সেবা ও পরিচালক সমিতির কর্মকর্তা প্রভুপাদ শ্রী স্বরূপ গোস্বামীর সূত্রে জানা যাচ্ছে ১৪৩৪ খ্রিস্টাব্দে শ্রী শ্রী অদ্বৈতা চার্য্য শ্রীহট্টের লাউর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন । স্মৃতি শাস্ত্র ও ন্যায় শাস্ত্র পঠন পাঠনের উদ্দেশ্যে মাত্র ১২ বছর বয়সে নদিয়ার শান্তিপুর শহরে পদার্পণ করেছিলেন অদ্বৈতাচর্য্য ।
তিনি স্বপ্নে দেখেছিলেন যে মদন মোহন তাকে বলছেন যে তিনি অভক্তের অত্যাচারে পুষ্পের তলায় লুকিয়ে আছেন এবং শ্রী শ্রী মদন মোহন স্বপ্নে তাকে আরো আদেশ দিলেন যে ” আমার অভিন্ন যাহা পূর্বে শ্রীমতী সখি বিশাখা দেবী অঙ্কিত চিত্রপট নিকুঞ্জ বনে আছে , তাহা লইয়া তুমি শান্তিপুরে ফিরিয়া যাও এবং সেবা পূজা প্রতিষ্ঠা করো । ” অদ্বৈত প্রভু নিজের বাড়ি শান্তিপুরে ফিরে আসার কিছুদিন পর তার গুরু তথা পরম ভাগবত শ্রী মাধবেন্দ্রপুরী শান্তিপুরে এসে অদ্বৈত প্রভুকে শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ প্রতিষ্ঠা করে দিক্ষা দান করলেন এবং বিবাহ করার অনুমতি দিলেন ।
এরপর শ্রী অদ্বৈত প্রভু শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দিরে বসে সাধনা আরম্ভ করলেন । প্রবল সাধনার বলে শ্রী শ্রী রাধা মদন গোপাল জগতে গৌর গোপাল রূপে আবির্ভূত হলেন । শ্রী কৃষ্ণ চৈতন্য , শ্রী চৈতন্য , শ্রী নিত্যানন্দ , প্রভু গদাধর , প্রভু শ্রীবাস এবং ষর গোস্বামী মহৎ পার্ষদ নিয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করলেন । তত্কালীন সময়ে বৈষ্ণব ধর্ম প্রেমের বন্যায় নদিয়া তথা ভারতের বিভিন্ন প্রান্তরে প্লাবন সৃষ্টি করেছিল ।
প্রভু অদ্বৈত চার্যের সর্বমোট ছয় টি পুত্র ছিল ।
1. জেষ্ঠ পুত্র শ্রী অচ্ছুতানন্দ 2. মধ্যম , শ্রী কৃষ্ণ মিশ্র 3. শ্রী গোপাল 4. শ্রী বলরাম 5. শ্রী স্বরূপ 6. জগদীশ ; জেষ্ঠ্য পুত্র শ্রী অচ্ছুতানন্দ বিবাহ করেন নি , মধ্যমপুত্র শ্রীকৃষ্ণ মিশ্র ও চতুর্থ পুত্র বলরাম বিবাহ করেছিলেন । অদ্বৈত প্রভু ২য় পুত্র শ্রী কৃষ্ণ মিশ্র জেষ্ঠ্য পুত্র অচ্ছুতানন্দের অনুরোধে শ্রী শ্রী রাধা মদন গোপালের সেবার ভার নেন । শ্রী কৃষ্ণ মিশ্রের বংশধরগণ থেকেই শ্রী শ্রী রাধা মদন গোপাল বাড়ির সৃষ্টি হয়েছে ।
বৈষ্ণব ধর্মের বিভিন্ন অনুষ্ঠানাদি যেমন দোল , জন্মাষ্টমী , রাস এবং শ্রী কৃষ্ণের বিভিন্ন পর্বের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় । এমনকি রাধা মদন গোপাল জিউ এর বাড়িতে শ্রী কৃষ্ণ মিশ্রের বংশধর গণ দৈনিক অন্ন ভোগ নিবেদন করেন শ্রী রাধা মদন গোপালের উদ্দেশ্যে । এক কথায় বলা যায় নদিয়া জেলা অন্তর্গত শান্তিপুর শহরে মদন গোপাল বাড়িতে মদন গোপালের সেবায়িতগণ আজও অতীতের স্মৃতি ও ঐতিহ্য বহন করে চলেছেন ।



