বাটানগরে নাট্যমেলা
আশিস কুমার ঘোষঃ কলকাতা প্রেহ্মাপট নাট্যদলের উদ্যোগে বাটানগর স্পোর্টস ক্লাবের মঞ্চে দু’দিন ব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হল।
উদ্বোধন দিনে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সমীরণ ঘোষ কে সংবর্ধনা প্রদান ও বালিগঞ্জ ব্রাত্যজন প্রযোজিত নাটক অপত্য অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৩টি ভিন্ন স্বাদের নাটক পরিবেশিত হয়।
প্রথম নাটক শ্রীনগর হাবড়া নাট্যমিলন গোষ্ঠীর প্রযোজনায় দিলীপ ঘোষ রচিত ও নির্দেশিত জন্মদিনে, দ্বিতীয় নাটক আগরপাড়া থিয়েটার পয়েন্ট প্রযোজিত জয়দীপ ভৌমিক পরিচালিত নাটক মুঠোয় পৃথিবী এবং সবশেষে কলকাতা প্রেহ্মাপট প্রযোজিত হর্ষবর্ধন চৌধুরী রচিত,
অভিজিৎ গাঙ্গুলী নির্দেশিত অন্য উপেন মঞ্চস্থ হয়। করোনা অতিমারীর মধ্যে ও নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল লক্ষ্যনীয়। তবে উদ্দ্যোক্তা দের পহ্ম থেকে সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।



