আজকের আবহাওয়া
আজকের আবহাওয়া:
সামান্য তাপমাত্রা বাড়লে ও বছরের বাকি কটা দিন জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে রাজ্যে।
আরও একটু বাড়লো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।গতকালের থেকে 1.1 ডিগ্রী বেড়ে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রী । যা স্বাভাবিক তাপমাত্রা।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে 25.2 ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ। সকালে সামান্য কুয়াশা অপরের পরিষ্কার আকাশ কলকাতায়। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণ-পূর্ব আরব সাগর মলদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা।আন্দামান ও নিকোবর বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে।
নতুন করে সক্রিয় পশ্চিমী ঝঞ্জা আসবে শনিবার জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর রাধা উত্তরাখান্ড হিমাচল প্রদেশ তুষারপাতের সম্ভাবনা সপ্তাহান্তে। এই তুষারপাতের প্রভাবে বছর শেষে আরো একটি শীতের স্পেল আসতে পারে বাংলায়।
আগামী দুদিন সকালে কুয়াশা পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খন্ডে। আগামীকাল ঘন কুয়াশার সর্তকতা পাঞ্জাব এবং কিছুটা হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে।



