বিনোদন
ইস্পাত নগরী জামশেদপুরে হবে টেলিফিল্ম ‘কনকি’র শুটিং
ইস্পাত নগরী জামশেদপুরে হবে টেলিফিল্ম ‘কনকি’র শুটিং
জামশেদপুর। প্রেম বিষয়টি অবলম্বনে টেলিফিল্ম ‘কনকি’র শুটিং নতুন বছরের ৩রা ও ৪ঠা জানুয়ারি ইস্পাতনগরী জামশেদপুরের শিল্পীদের সাথে করা হবে। জামশেদপুরের সাকচি’র দ্য ডান্স স্টুডিওর ব্যানারে শহরের নির্মিত টেলিফিল্ম ‘কনকি’র অডিশন নেওয়া হয়।
অডিশন এ ৫০ এর বেশি শিল্পীরা অংশগ্রহণ করে তাঁদের থেকে নির্বাচিত শিল্পীদের নিয়ে প্রথম তিন দিনের ওয়ার্কশপ হবে, তারপরে শুটিং শুরু হবে।
শুক্রবার দ্য ডান্স স্টুডিওর কর্ণধার এই কথা প্রেস বিবৃতি দিয়ে জানালেন। তিনি জানালেন দীপক দেব এই টেলিফিল্মটির রচনা ও পরিচালনা করছেন। দীপক দেব এর আগে পরিচালক হিসাবে মুম্বইয়ের বেশ কয়েকটি স্শর্ট ফিল্ম এর পরিচালনা করেছেন। অডিশনে আশিস কুমার, সঞ্জয় দত্ত, স্বর্ণালী, অনিল যাদব, রশিদ, নিখিল দুবে, রিয়া প্যাটেল প্রমুখ উপস্থিত ছিলেন।



