অশোকনগরে নাট্যোৎসব
অশোকনগরে নাট্যোৎসব
আশিস কুমার ঘোষ ঃ গত 27শে ডিসেম্বর,2020 অশোকনগর শহীদ সদনে অস্থায়ী স্বদেশ মুন্সী মঞ্চে হয়ে গেল একদিনের নাট্য উৎসব।পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় এই উৎসবের আয়োজন করেছিলো হাবড়ার শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী।
বিকাল সাড়ে চার ঘটিকায করোনা মহামারীর তাণ্ডবে নিহত সকল মানুষ ও থিয়েটারের দিকপাল উষা গাঙ্গুলী,সৌমিত্র চ্যাটার্জি এবং স্বদেশ মুন্সীর আত্মার শান্তি কামনা করে এক নীরবতা পালন করে আনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রখ্যাত নাট্যকার ও পরিচালক অশোক দে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর পথপ্রদর্শক স্বদেশ মুন্সির প্রতিকৃতিতে মাল্যদান করেন আর এক নাট্যকার পরিচালক অশোক সরকার মহাশয়।মঞ্চে উপবিষ্ট ছিলেন পরিচালক নারায়ন বিশ্বাস,সাংবাদিক পাঁচুগোপাল হাজরা ও প্রলয় দত্ত।এই অনুষ্ঠানটি সঞ্চালনায ছিলেন দিলীপ ঘোষ।করোনা আবহকালে শিল্পীরা মঞ্চে আসতে পেরে তাদের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরী হয়।এরপর উৎসবের প্রথম নাটক শুরু হয় “জন্মদিনে”।
আধুনিক বিজ্ঞানের আবিষ্কারে সমাজ ও সংসারের ছিন্নভিন্ন রূপ ও মানসিক যন্ত্রণার এক প্রামান্য দলিল তৈরী করেছেন নাট্যকার পরিচালক দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ,মাধুরী ঘোষ,রত্না দেপোদ্দার,দিপঞ্জনা ঘোষ ও আশিস কুমার ঘোষ এর অভিনয ও রাতাস্রী দের আবহ এবং মলয় বিশ্বাস এর আলোকসম্পাত দর্শকের মনে বিশাল ভাবে সাড়া জাগিয়েছে।এরপর গোবরডাঙা নাট্যায়ন পরিবেশন করে লঘু হাস্যরসের নাটক “গুলশান “।নাটকটি দর্শক মনে বেশ হাসির সঞ্চার করে।নাটকটির পরিচালনায় ছিলেন প্রদীপ গুহ।সবশেষে বিরাটি ব্রাত্যসরথি পরিবেশন করে”কুরুক্ষেত্র আজও”নাটকটি।সেই প্রাচীনের কৌরব-পান্ডবদের যুদ্ধ আজকের সমাজেও যে রয়েছে,সেটাই নাটকের বিষযবস্তু।সব মিলিয়ে নাট্য মিলন উৎসব-20 দারুনভাবে নাটকীয় পরিবেশ তৈরী করতে পেরেছে।



