দূরদৃষ্টি

সাহিত্য পত্রিকা ঘুণপোকা’র বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন

সাহিত্য পত্রিকা ঘুণপোকা’র বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন

বোকারো। সাহিত্য পত্রিকা ঘুণপোকা’র পক্ষ থেকে শনিবার স্টিল সিটি বোকারো সেক্টর ৪ স্থিত মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে সাহিত্য পত্রিকার বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করলেন বোকারোর বিধায়ক বিরিঞ্চি নারায়ণ এবং তার স্ত্রী নীনা নারায়ণ।

ঘুণপোকা সাহিত্য পত্রিকার সম্পাদক দিলীপ বৈরাগ্য জানালেন এ বছর ঘুণপোকার ক্যালেন্ডার বাংলা সিনেমা জগতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাট্যকর্মী, অভিনেত্রী সহ পরিচালক ঊষা গাঙ্গুলি’কে উৎসর্গ করে করা হয়েছে।

তিনি জানালেন দুই শিল্পী বোকারো শহরে একাধিকবার নিজেদের অভিনয়ে লোকেদের মন্ত্রমুগ্ধ করেছেন। বিধায়ক বিরিঞ্চি নারায়ন বললেন শুধু বাংলায় নয় বিশ্বের দরবারে এই দুই শিল্পী বিখ্যাত ছিলেন। অনুষ্ঠানে সঞ্জয় ত্যাগী, জয়ন্ত মল্লিক, স্বপন সরকার, দ্বীপ নারায়ন, অমৃত শংকর, সুকোমল পাল, সন্দীপ চ্যাটার্জি, রিয়া চ্যাটার্জী, মহেশ বর্মা, জোগ পূর্তি, বিনোদ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button