দূরদৃষ্টি
বিদ্যাসাগর পল্লীতে কম্বল বিতরণ করল বঙ্গবন্ধু

সামাজিক সংস্থা বঙ্গবন্ধু দ্বারা পরশুডিহ অঞ্চলের বিদ্যাসাগর পল্লীতে দুঃস্থ্যদের মধ্যে কম্বল বিতরণ করা হল।
সংগঠনের মাণিক মল্লিক জানালেন, প্রত্যেক বছরের মতন এই বছরও শীতের দিনে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।
ঠান্ডায় কোনো মানুষের মৃত্যু না সেই কথা মাথায় রেখে সংগঠন প্রত্যেক অঞ্চলের শেষ ব্যক্তি পর্যন্ত কম্বল বিতরণ করার কথা জানালেন মানিক মল্লিক।
অনুষ্ঠানে অপর্ণা গুহ, কুমকুম পোদ্দার, চঞ্চল বসাক, বিজয় বিশ্বকর্মা, সন্তোষ ওঝা, রাকেশ দাস, রানা, বুলা, মিনা সহ অন্যরা উপস্থিত ছিলেন।



