দূরদৃষ্টি

ইস্পাতনগরী জামশেদপুরে মা সারদা’র ১৬৮তম জন্ম তিথি উত্সব উদযাপিত

ইস্পাতনগরী জামশেদপুরে মা সারদা’র ১৬৮তম জন্ম তিথি উত্সব উদযাপিত

জামশেদপুর। ইস্পাতনগরী জামশেদপুরের আধ্যাত্মিক সংগঠন শ্রী সারদা সঙ্ঘের তত্বাবধানে মঙ্গলবার মা সারদা’র ১৬৮তম জন্ম তিথি উত্সব সোনারি ওঙ্কার এপার্টমেন্টের মাতৃ মন্দিরে অনুষ্ঠিত হয়। উত্সবের সূচনা বাল্য ভোগ দিয়ে মায়ের পুজো শুরু হয়, তারপর মা সারদা’র বিশেষ পূজা, হোম ভোগ নিবেদন করা হয়। এবছর কোভিড অতিমারীর জন্যে বৃহত্তর ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

সন্ধ্যাবেলায় সঙ্ঘের অদিতি সেনগুপ্ত, বুলবুল মুখার্জী, ঝর্ণা কর, শর্মিষ্ঠা ধর, চন্দনা চ্যাটার্জী, সুপ্রীতি বিশ্বাস, মঞ্জু চক্রবর্তী, রুবি প্রামাণিক বুলবুল বিশ্বাস, অনিমা মুখার্জী, শুক্লা দেব সহ অন্যরা সংগীতাঞ্জলী পরিবেশন করেন। প্রসঙ্গতঃ সঙ্ঘের সদস্যদের দ্বারা আধ্যাত্মিক আলোচনা, সাপ্তাহিক ভজন সন্ধ্যার সঙ্গে সঙ্গে সারা বছর অনেক সমাজ কল্যাণ মূলক কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়ােজন করে থাকে, যেমন সর্বশিক্ষা অভিযান কে গুরুত্ব দিয়ে,

সােনারী সংলগ্ন এলাকায় নিম্ন আর্থিক বর্গের শিশুদের জন্য বিগত ২৫ বছর ধরে একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চালিয়ে আসছে। এখানে ছাত্রছাত্রীদের ড্রেস, টিফিন, খাতা- বই দেওয়া হয় বিনামূল্যে, অন্যদিকে বিগত ২০ বছর ধরে একটি নিঃশুল্ক ক্লিনিকে চালানাে হচ্ছে। যেখানে চিকিত্সা’র সাথে ওষুধ দেওয়া হয়।

Related Articles

Back to top button