দূরদৃষ্টি

লায়ন্স প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স এর ১৪২ তম জন্মবার্ষিকী উদযাপন

লায়ন্স প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স এর ১৪২ তম জন্মবার্ষিকী উদযাপন

জামশেদপুর। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স এর ১৪২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ৩২২ জোন বি এর চেয়ারম্যান পূরবী ঘোষ এর নেতৃত্বে এমজিএম হাসপাতালের ও বারোদুয়ারী আশীর্বাদ বৃদ্ধাশ্রমের মোট ৩০০জন দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ বিতরণ করা হয়।

ডিস্ট্রিক গভর্নর বিবেক চৌধুরী মেলভিন জোন্স এর ব্যাপারে বিস্তারিত ভাবে লোকদের জানান। তিনি বলেন মেলভিন জোন্স ১০৪ বছর পূর্বে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সূচনা করেছিলেন। সেই ক্লাব আজ বিশ্বের প্রত্যেক জায়গায় লোকদের সেবা করে যাচ্ছে।

অনুষ্ঠানটি রোটি ব্যাঙ্কের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিবেক চৌধুরী, রোহিত আগরওয়াল, বিনিতা শাহ, রূপা সরকার, আশিন দাশগুপ্ত, আনন্দ চৌধুরী, কেটি মালেগামওয়ালা, কেটি ভাথেনা, ডাঃ রঘুমনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button