নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
জামশেদপুর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা’র তত্বাবধানে অনলাইনে মহিলা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত শমিতা রক্ষিত পরিবেশন করেন “জাগো নারী জাগো…”. শাখা সচিব শুক্লা রায়চৌধুরী আজকের দিনটিতে নারীর ভূমিকা কি এবং নারীরা সমাজে ও দেশের প্রতিটি কাজে অগ্রনী ভূমিকা পালন করেছেন সে বিষয়ে বক্তব্য রেখেছেন। শুভেচ্ছা বার্তা দেন শাখা সভাপতি বাসবী গোস্বামী।
তিনি তাঁর বক্তব্যে প্রাচীন কালের নারী থেকে আজকের নারীরাও যে সমাজের সর্বত্র সমান ভাবে কাজ করে চলেছে এবং সাফল্য লাভ করছেন সেই সব বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রমা মুখোপাধ্যায় একটি কবিতা পাঠ করেন।
নারী দিবস সম্পর্কে বক্তব্য রাখেন শাখা সহসভাপতি ঝর্না কর। তিনি আজকের দিনটির সূচনা কবে থেকে হয়েছিল পর পর তিনি সব বিস্তারিত ভাবে জানান। কবি কেষ্ট মন্ডলের কবিতা “কারন আমি মেয়ে” পাঠ করেন শর্মিলা পাল. সংগীত পরিবেশন করেন মিতা ঘোষ মহাশ্বেতা হালদার এবং সঙ্গতে ছিলেন অনীতা চক্রবর্তী।



