বিনোদন
ড্যাজেল মিসেস ইন্ডিয়া শ্রীপর্ণা রায়

কলকাতা: পেশাগতভাবে শ্রীপর্ণা রায় একজন সঙ্গীত শিল্পী।১০ বছর ধরে তিনি বিভিন্ন শো করেছেন।হাবরায় তার বিবাহ হয় এবং এক সন্তানের মা। একদিকে সংসার ও অন্যদিকে শিল্প জগৎ দুটো সমান ভাবে চালিয়ে গেছেন। পরবর্তী সময়ে তার স্বামী ও মায়ের অনুপ্রেরণায় শারীরিক ভাবে নিজেকে সুন্দর করে গড়ে তোলার দিকে মনোযোগ দেন।
এরই মধ্যে একটি বিউটি পেগিয়েন্টের মাধ্যমে ড্যাজেল মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশানাল পেগিয়েন্ট- এ অংশগ্রহনের সুযোগ আসে।এই বছরের ২২ সেপ্টেম্বর দিল্লিতে গ্রুমিং ও ফোটোশুট হয়।নামি বিশেষজ্ঞরা তাদের সেশন নিয়েছিলেন। অবশেষে তিনটে রাউন্ডে অংশগ্রহণ করতে হয়েছে। প্রথমে সৃজনশীল, দ্বিতীয়তে ককটেল পোষাক, তৃতীয় বা ফিনালেতে তিনি গ্রাউন পরে মঞ্চে আসেন। প্রশ্ন উত্তর পর্বের পর তিনি ড্যাজেল মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ২০২১ এবং ড্যাজেল মিসেস কলকাতা ইন্টান্যাশানাল ২০২১ এর সাব টাইটেল বিজয়ী হিসাবে ঘোষিত হন শ্রীপর্ণা রায়।



