বিনোদন

রশ্মি রকেট মুক্তি পেয়েছে

 

কলকাতা: গত ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে নতুন ছবি রশ্মি রকেট। একজন ক্রীড়াবিদের জীবনের কঠিন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যুদ্ধে জয়ী হওয়ার কাহিনী।কচ্চের সমতল ভূমি থেকে শুরু করে আন্তর্জাতিক ট্র্যাকে পদার্পন এবং স্বর্ণপদক জয় থেকে আমরা পাই লড়ায়ের অনুপ্রেরণা।

 

সামান্য একজন স্থানীয় ট্যুর গাইডের কন্যা রশ্মি। তার আভ্যন্তরীন ও বাহ্যিক লড়াই অত্যন্ত পারদর্শীতার সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু।সহযোগী অভিনেতা প্রিয়াংশু প্যানিউল্লি ও অভিষেক ব্যানার্জ্জী অসাধারণ চরিত্র চিত্রন করে ছবির মান উন্নত করেছেন।অরি-প্লাস্ট লিমিটেড,যারা পিভিসি প্লাম্বিং পাইপ উৎপাদনে অগ্রগণ্য।তারা এই ছবির সঙ্গে যুক্ত।এই ছবির সঙ্গীত পরিচালনায় অমিত ত্রিবেদী ও পরিচালনায় আকাশ খুরানা।

Related Articles

Back to top button