শ্রীলেখা মিত্র প্রেম করছেন
একটি ভিডিয়ো রিল শেয়ার করেন শ্রীলেখা মিত্র। তিনি মাঝেমধ্যেই এমন নানা কিছু সোশ্যাল মিডিয়াতে দিয়েই থাকেন।কখনও কোনও গানের তালে নাচ, তো কখনও নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনও ঘটনা। নতুন কিছু নয় এটা। তবে এই ভিডিয়োটা একেবারে অন্যরকম। ভিডিয়োতো তিনি এক সুপুরুষের বাহুলগ্না। সেই সুপুরুষ অভিনেতা তাঁর কপালে চুম্বনরত। আর তিনি গাইছেন প্রসেনজিৎ-বিজয়েতা পণ্ডিত অভিনীত ‘অমরসঙ্গী’ ছবির জনপ্রিয় গান ‘চিরদিনই তুমি যে আমার…..’ এই দেখে স্বভাবতই সকলে ধরে নিয়েছিলন তিনি প্রেমে পরেছেন। পরে অবশ্য নিজেই সেই ভুল সকলের ভেঙেছেন। জানিয়েছেন, ওই সুপুরুষ তাঁর প্রেমিক নন, সহ-অভিনেতা। কে এই অভিনেতা? হঠাৎ তাঁর সঙ্গে এমন রিল কেন? অনেক প্রশ্নই মাথায় এসেছে সকলের।
হিন্দি সিরিজ নিয়ে কিছু বলতে পারবেন না, কিন্ত এখানে কী কাজ করছেন? তিনি জানালেন, ছোট ছবি ‘এবং ছাদ’ শেষ করলেন। নিজের লেখালেখি চলছে। তিনি নিজে একটি ওয়েব সিরিজের গল্প লিখছেন। যা পরিচালনাও তিনি করবেন। অভিনয়, পরিচালনা, লেখালেখির মধ্যেই তিনি ভাল আছেন। ‘মাঝে-মধ্যে এমন ভিডিয়ো দিয়ে একটু লোকজনকে জ্বালিয়ে দিই আর কি’, হাসতে হাসতে শেষ সংযোজন নায়িকার।
অনেকই খুব দুঃখ পেয়েছেন অজিঙ্কার সঙ্গে তাঁকে দেখে। কমেন্টও করেছে, জানালেন শ্রীলেখা। কিন্তু তিনি কি সত্যিই একা? উত্তর এল ‘হ্যাঁ রে বাবা…একা আছি, দিব্য আছি।‘ কেন কাউকে মনে ধরছে না? এত মানুষ তো আপনাকে পছন্দ করেন? “হ্যাঁ করেন, কিন্তু আমার তো কাউকে পছন্দ হয় না আর। একা থাকাটা উপভোগ করছি আজকাল”, নায়িকার সোজাসাপ্টা উত্তর।
সব প্রশ্নের এক উত্তর। শ্রীলেখা এবার চললেন বলিউডে। ওই সুপুরুষ ভদ্রলোক তাঁর সহ-অভিনেতা, নাম অজিঙ্কা আর দেও। বলিউডের একটি হিন্দি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এখন কলকাতায় শুটিং চলছে। এরপর তাঁরা উড়ে যাবেন দার্জিলিং। সিরিজের শেষ ভাগ শুট হবে মুম্বইতে। TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলে নায়িকা জানান, সিরিজ নিয়ে এখনই কিছু বলতে পারবেন না। তবে তিনি এই রিল শেয়ার করে খুব মজা পেয়েছেন, তা কখা বলে বোঝা গেল। উনি বললেন, “রিলের উপর কমেন্টগুলো দেখেছ? কে উনি সেই নিয়ে কত প্রশ্ন, প্রথমে তো হ্যাশট্যাগ দিয়েছিলাম, পরে এত কমেন্ট দেখে লিখলাম কো-অ্যাক্টর।“ তিনি আরও বললেন, একজন পরিচিত অভিনেতা তাঁকে হোয়াটসআপ করে বলেছেন, “ইনি কে.. আমি যখন পরিচয় দিলাম, তিনি বললেন, বাঁচালে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, তুমি আবার কার প্রেমে পরলে। তিনি নাকি আরও বলেছেন, বুড়ো বয়সে আমি তোমাকে দেখব, তুমি যেমন একা আছো, তেমনই থাকো।”



