রমজানের সময় মদ্যপান? আত্মহত্যার প্রবণতা নিয়ে যা বললেন সলমন

নিজস্ব সংবাদদাতা: বলিউডে পা রাখার পর থেকেই তিনি বারে বারে ব্যক্তিজীবনের কারণে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তাঁর কেরিয়ারের একাধিক অধ্যায় জুড়ে থাকা নানা বিতর্কে তিনি এক কথায় ভাইরাল সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড হোক বা হিট এন্ড রান কেস, সলমনকে নিয়ে বিতর্ক বর্তমান। তবে রমজান মাসে মদ্যপান? এই খবর ছড়িয়ে পড়ার সময় ঠিক কতটা কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিলেন সলমন খান, তা হয়তো অনেকেরই অজানা ছিল। টাইগার ছবির প্রমোশনের সময়ই নিজের কঠিন অসুখ নিয়ে মুখ খোলেন সলমন খান। জানান, ২০০১ সালে তিনি রীতিমত এক কঠিন রোগে ভুগছিলেন। নার্ভের সমস্যার কারণে পুরো মুখ খুলতে পারতেন না তিনি।
সেই কারণেই দাঁতে দাঁত চিপে কথা বলতে হতো তাঁকে। যার ফলে কণ্ঠস্বরেও এক অদ্ভূত জড়ানো টোন থাকত। যার করণেই কখন ছড়িয়ে পড়ে যে তিনি রমজান মাসে মদ্যপান করেছিলেন। কিন্তু সলমন খান তেমন কোনও কাজই করেননি বলে সাফ জানিয়েছিলেন।
রমজানের পবিত্র মাসে তিনি মদ্যপান করেননি, তবে তাঁর কথা শুনে মনে হয়েছিল অনেকের তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। সেটা কেবলই তাঁর অসুখের কারণেই কণ্ঠস্বর তেমন শুনিয়েছিল মাত্র। তাঁর কথায় অসহ্য যন্ত্রণা হতে থাকে তাঁর মুখে। মুখ পুরো খুলতে না পারার কারণেই তাঁর কথা জড়িয়ে যেত। এই রোগের অপর এক পরিচয় আত্মহত্যার প্রবণতাও। সলমনের কথায় তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করান।
আমেরিকায় চলছিল তাঁর চিকিৎসা। সেই সময় কথা বলতে সমস্যা পাশাপাশি মুখে অসহ্য যন্ত্রণার জেরে রীতিমত নাজেহাল হতে হয় তাঁকে। তবে বর্তমানে সেই সমস্যা কাটিয়ে উঠেছেন সলমন খান। এখন রমরমিয়ে চলছে তাঁর টাইগার থ্রি ছবির শুটিং। সামনেই কিসি কি ভাই কিসি কি জান ছবির মুক্তি। এখন শাহরুখ খান ও সলমন খান এক সঙ্গে ছবির কাজ করছেন। এই শিডিউল শেষ হলেই যোগ দেবেন ক্যাটরিনা কইফ। পর পর ছবির মুক্তি ঘোষণা করেছেন তিনি। এক খানের ছবি ১০০০ কোটি ছাড়াল, এখন দেখার বক্স অফিস টক্করে শাহরুখকে টেক্কা দিতে পারেন কি না সলমন খান।



