দুর্নীতির সমাজ
মৃত্যুঞ্জয় সরদার
সমাজ জুড়ে আজ যেন ছায়া ঘন অমানিশা,
অন্যায়েরই আগুন জ্বলে, নিভে যায় নীতির দিশা।
চুরির নৃত্য, লোভের সুরে দিন রাতে ওঠে ধ্বনি,
মানুষ দেখেও চুপটি থাকে— ভয়ই কি তার একমাত্র ধনি?
রাষ্ট্রযজ্ঞের কর্ণধারও কেন থাকে নির্বিকার?
ক্ষমতারই মোহে বুঁদ হয়ে ভুলে যায় সত্যবার।
বিবেকহীন মন যে তাদের, কিসের টানে হাঁটে দূরে,
মানবতার আলো ম্লান হয় স্বার্থেরই অন্ধ স্রোতে সুরে।
সময় বয়ে যায় ধীরে ধীরে— তবু তো সবই ফেরে,
পাপের বোঝা সয়ে কেউ কি মুক্ত হতে পারে ঘোরে?
হাজার রঙে মিথ্যার মালা গাঁথো যত ইচ্ছেমতো,
সত্যের তেজ থেমে থাকে কি?— ভেদ করবে অন্ধকার যত।
আজ যে সিংহাসন দৃপ্ত দাঁড়ায়, কালেই হবে শূন্য,
অহংকারের দেয়াল ভেঙে ধুলোর সাথে মিলবে গুণ্য।
মাটির কোলে শেষ ঠিকানা— দম্ভ রাখো কাকে দেখিয়ে?
যে সমাজে বাস তোমারই, তাকে জ্বালাও আগুন রেখিয়ে।
রক্ত-রাঙা হোলি খেলো, বলো— ‘আমি করিনি দোষ’,
ছদ্মবেশের পর্দা সরে সত্যই দেবে বজ্ররোষ।
অন্তিম শ্বাসের ক্ষণে তবু বুঝবে জীবনের ফল,
ন্যায় যে চিরন্তন শিখা— মুছে যায় না কখনো কল।
অন্যায়ের সব শৃঙ্খল ভেঙে জাগুক আলোর গান,
সমাজ ফিরে পাক আপন মহিমা— ন্যায়ের অপরূপ প্রাণ।
নবীন শক্তির নবজাগরণ আনে হোক শুভ বারতা,
সত্য-অগ্নির দীপ্ত প্রতিবাদ— মানবতার সত্য মহাকাব্যতা।