দূরদৃষ্টি

রানাঘাট জেলা পুলিশের নির্দেশে শান্তিপুর থানার পরিচালনায় “সেফ ড্রাইভ সেভ লাইফ” মোটরসাইকেল রেলী

 

শুধুই ধরপাকর নয়! সাথে সচেতনাও ! এর আগেও একাধিকবার জনসাধারণকে সচেতন করানোর উদ্দেশ্যে রানাঘাট জেলা সেফ ড্রাইভ সেভ লাইফ এর অভিনব নানান প্রচার দেখা গেছে শান্তিপুরে।

কিছুদিন আগে জেলার তিনটি পুজো কমিটি কে সঠিক নিয়ম কানুন মেনে পুজো করার জন্য এবং সচেতনতা প্রচার করার জন্য পুরস্কৃত করতে দেখা গেছে। রানাঘাট জেলা পুলিশের নির্দেশে ও শান্তিপুর থানার তৎপরতায়।

শান্তিপুরের রাজপথ ধরে পথ দুর্ঘটনার হাত থেকে মানুষকে আরো একবার সচেতন করতে জীবন্ত ট্যাবলো সাজিয়ে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস সহ একাধিক পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার দের নিয়ে করা হলো এই প্রচার অভিযান।

এই প্রচার অভিযান শান্তিপুর থানা থেকে শুরু হয়ে শান্তিপুর এলাকার বিভিন্ন রাস্তায় অভিযান চলার পরে শেষ হয় শান্তিপুর থানাতেই।

Related Articles

Back to top button