বিনোদন

২০০ কোটি টাকার প্রস্তাব প্রসঙ্গে যা বললেন বিজয়

২০০ কোটি টাকার প্রস্তাব প্রসঙ্গে যা বললেন বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি।

করোনা মহামারির কারণে দেশে প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে। অনেক নির্মাতা ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিচ্ছেন। সম্প্রতি গুঞ্জন ওঠে, বিজয়ের ‘লাইগার’ সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির জন্য ২০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে একটি অনলাইন স্ট্রিমিং সাইট।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই খবরের একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন বিজয়। ক্যাপশনে লিখেছেন, ‘খুবই কম। আমি প্রেক্ষাগৃহ থেকে এর চেয়ে বেশি আয় করব।’

‘লাইগার’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। করন জোহর প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন পুরী জগন্নাথ। এতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করছেন বিজয়। গত জানুয়ারিতে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতারা। এরপর থেকে সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী সাধারণ দর্শক।

চলতি বছর ‘লাইগার’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। জানা গেছে, হিন্দির পাশাপাশি পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।

Related Articles

Back to top button