বিনোদন

আনন্দম পাঠচক্রের আন্তর্জাতিক রবীন্দ্র কবিতা পাঠের আয়োজন

আনন্দম পাঠচক্রের আন্তর্জাতিক রবীন্দ্র কবিতা পাঠের আয়োজন
জামশেদপুর:- সাংস্কৃতিক সংস্থা আনন্দম পাঠচক্র গোষ্ঠীর তত্বাবধানে আন্তর্জাতিক রবীন্দ্র কবিতা পাঠের আয়োজন হয়। অনুষ্ঠানের সূচনা শ্রীমতী মণিকা ভট্টাচার্য  “ফিরে চল, ফিরে চল  মাটির টানে” রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের করে করেন।  অনুষ্ঠানটির সঞ্চালনা আল্পনা ভট্টাচার্য্য করেন।  অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচ্য ছিল রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ (রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র) ও পুত্রবধূ প্রতিমা দেবীর ইংল্যান্ড যাত্রা, গীতাঞ্জলি কাব্য গ্রন্থের পান্ডুলিপি হারানো ও প্রাপ্তি  এবং সেই পান্ডুলিপি পাঠের আসর (রদেনস্টাইনের বাড়িতে). আলোচনার  শেষের বুলবুল ঘোষ গাইলেন “তাই  তোমার আনন্দ  আমার পর “এবং সুব্রত ঘোষ আবৃত্তি করেন ‘সহযাত্রী ‘ কবিতাটি।

এরপর সোমা সরকার কুয়ার ধারে  কবিতাটি পাঠ করেন .অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘ পরিবেশ সচেতন  রবীন্দ্রনাথ’ বিষয়ক বক্তব্য রাখেন মীণাক্ষী আচার্য। দেবযানী চক্রবর্তী গান ও কবিতা পাঠ করেন। শিপ্রা নিয়োগী পরিবেশন করেন “দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে” গানটি। আন্না গাঙ্গুলি স্বরচিত কবিতার মাধ্যমে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভাস্কর চক্রবর্তী শোনান সাতটি রবীন্দ্রসঙ্গীত, তৃতীয় পর্বে রাজর্ষি আচার্য  গীতাঞ্জলির “অপমানিত” কবিতাটি পাঠ করেন। অদিতি সেনগুপ্ত গাইলেন “মরু বিজয়ের কেতন  উড়াও “গানটি। কবিতা পাঠে দিলীপ ভট্টাচার্য অংশ গ্রহণ করেন।

Related Articles

Back to top button