কলকাতা

ছট মাইয়া সকল মানুষের ইচ্ছা পূরণ করুক: মমতা বন্দ্যোপাধ্যায়


নকুল কূমার মন্ডল,কলকাতা. প্রতি বছরের মতো এ বছরও ছট পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যায় বন্দর জোনের দহিঘাটে পৌঁছে সূর্য দেবের পূজা করেন এবং মানুষের মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রী এই সময়ে ছত্রবতীদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।এই উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দহি ঘাটে সূর্যের পূজা করেন এবং বললেন যে ছট মাইয়া সমস্ত মানুষের ইচ্ছা পূরণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের নামেও ছট পুজোর আয়োজন করা হয়। পূজা হয় গঙ্গা সাগরে।

আমি শান্তিতে পূজা করতে চাই।মমতার বার্তা ছটপুজোর সময় অশান্তির কোনও ঘটনা যেন না ঘটে। সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। জানান, ভক্তদের কথা মাথায় রেখে এ বার আরও পুকুরের সংখ্যা বাড়ানো হয়েছে। কারও কোনও অসুবিধা হলে যেন স্থানীয় প্রশাসন বা ক্লাবে জানান।

 

সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার পরেই মমতা বলেন, ‘‘এই সময়ে গন্ডগোল বাধানোর ছক কষতে পারে অনেকে। কিন্তু কেউ তাতে পা দেবেন না। সবাই ধীরেসুস্থে পুজো দেবেন।’’ সীএম মমতা বলেন, “মহিলারা তো তিন দিন আগে থেকে ছটপুজো শুরু করে দেন। যেমন আমি। শুধু চা খেয়েছি। আর কিছু খাইনি। কারণ, কাল থেকে আমিও ছট পুজার ব্রত রেখেছি।”বিহারের মানুষ মনে করে না যে আমরা বন্ধু নই। আমরা একসাথে থাকি. এ দেশ আমাদের। এই দেশকে রক্ষা করতে হবে। প্রতিটি মানুষকে ন্যায়বিচার দেওয়া আমাদের কাজ। ছট পূজায় দুই দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামীকাল সরকারি অফিসে ছুটি থাকবে।

Related Articles

Back to top button