কলকাতা

জোকা-তারাতলা রুটে শুরু হবে মেট্রো পরিষেবা, ট্রেন ২০ মিনিট অন্তর

নিজস্ব সংবাদদাতা : নতুন আরও একটি মেট্রো পরিষেবা চালু হতে চলেছে কলকাতায়। বাণিজ্যিকভাবে চালু হতে চলেছে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা। জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। তিনি বলেন, ‘বাণিজ্যিকভাবে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা খুব তাড়াতাড়ি শুরু করা হবে।’ আপাতত একটি লাইনেই ট্রেন চালানো হবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর এই রুটে প্রথমবার ট্রেনের পরীক্ষামূলক দৌড় করানো হয়েছিল। ইতিমধ্যেই প্রস্তুত প্ল্যাটফর্ম-সহ অন্যান্য খুঁটিনাটি জিনিস। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘এই রুটের দূরত্ব ৬.৫ বা সাড়ে ছয় কিলোমিটার। বাণিজ্যিকভাবে ট্রেন চালাতে রেলওয়ে সেফটি কমিশনের তরফে ছাড়পত্র পাওয়া গেছে। তবে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে সেই সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি। চালু হওয়ার পর একটি লাইন দিয়েই ট্রেন চলবে। সেক্ষেত্রে আপ এবং ডাউনে প্রতি ২০ মিনিট অন্তর স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।’

Related Articles

Back to top button