মঙ্গল থেকেই কনকনে ঠান্ডা বঙ্গে! ভোরে মনোরম আবহাওয়া

নিজস্ব সংবাদদাতা : নভেম্বরর দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের আমেজ রাজ্যজুড়ে।পারদ পতন অব্যাহত ছিল। যদিও গত তিনদিন ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। যার জেরে দিনের বেলায় উধাও শীত। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফের তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। যার জেরে ভোরে এবং রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ। শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তি বোধ হবে না। মঙ্গলবার থেকে কলকাতা ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পারদ নামবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা ১৫ ডিসেম্বরের পর।



