কলকাতা
গ্যাস লিক কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায়, ২ দমকলকর্মী সহ কারখানার বেশকয়েকজন অসুস্থ

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুর দিনেই বিপত্তি, কামালগাজির কন্দর্পপুরে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ৩ টি দমকল। সূত্রের খবর, গ্যাস লিকের ঘটনায় বেশ কয়েকজন কারখানার কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২ জন দমকলকর্মীও। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। সাইরেন বাজিয়ে কারখানা থেকে কর্মীদের বের করছেন করছেন দমকলকর্মীরা।



