কলকাতা

ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ কড়া শীত কলকাতায়, তার আগে নয়

নিজস্ব সংবাদদাতা:‌ ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ কড়া শীত পড়বে বঙ্গে।তার আগে নয়। এমনটাই জানাল হাওয়া অফিস। অবশ্য কলকাতা সহ একাধিক জেলায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এদিনই কলকাতায় এখনও অবধি শীতলতম দিন।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়লে গরম বাড়বে। তবে সন্ধের পর ফের কমতে শুরু করবে তাপমাত্রা। আগামী ক’‌দিন কলকাতা সহ জেলায় এরকমই থাকবে তাপমাত্রা। তবে পশ্চিমের জেলাগুলিতে ভালই ঠান্ডা অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও নেমেছে পারদ।

এদিকে, শীতের আমেজে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। আপাতত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে হাওয়া অফিস। ‌এই ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার কোনও পরিবর্তন হয় কিনা, সেদিকেই নজর হাওয়া অফিসের।

Related Articles

Back to top button