কলকাতা

উধাও ঠান্ডার শিরশিরানি, কড়া শীত পড়বে কবে ?‌

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে হল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

হাওয়া অফিসের মতে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়েছে। তাছাড়া উত্তুরে হাওয়ার দাপট জোরালো না হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিন দুয়েক পরই কলকাতা–সহ দক্ষিণবঙ্গে শীত শীত ভাব ফিরবে। এই নভেম্বরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। তারপর থেকে তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার পড়ছে ডিসেম্বর। হাওয়া অফিসের মতে, ডিসেম্বরের শুরু থেকেই ফের ঠান্ডার শিরশিরানি ফিরবে

Related Articles

Back to top button