কলকাতা

‘ঘৃণা হোক বা ভালবাসা, শিরোনাম থেকে আমাদের সরতে দেয় না’, ফের একসঙ্গে শোভন-বৈশাখী জুটি কালীপুজোয়

নিজস্ব সংবাদদাতা: নিরাপত্তারক্ষীর বাড়িতে কালীপুজো । সেই উপলক্ষ্যে দেগঙ্গায় এলেন শোভন চট্টোপাধ্যায়  ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যেবেলা পুজোয় এসে তাঁদের চুটিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়। এমনকী কালীপুজোয় মণ্ডপে ঢাক বাজাতে দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে। আর সেই ঢাকের তালে হালকা চালে নাচলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

 

প্রত্যন্ত গ্রামে আসতে পেরে অত্যন্ত ভাল লেগেছে বলে জানিয়েছেন বৈশাখী ও শোভন। এরপর একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন উভয়ই। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায় যে অন্যায় করেছে তার ফল তিনি ভোগ করছেন।” আগামী একটি প্রজন্মকে শেষ করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

 

বৈশাখী বলেন, “কলকাতা থেকে দূরে এমন প্রাকৃতিক পরিবেশে আসার একটা আলাদা আনন্দ আছে।” একই সঙ্গে তিনি বলেন, “মিডিয়াতে আমাদের নিয়ে চর্চা বন্ধ হলে আরও বেশি খুশি হব। তবে মানুষের আমাদের প্রতি কৌতূহল হোক, ঘৃণা হোক বা ভালবাসা যাই হোক না কেন শিরোনাম থেকে আমাদের সরতে দেয় না।”

 

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে নিবিড় সম্পর্ক রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের তা আবারও তুলে ধরেন শোভন। এরপর তিনি সংবাদ মাধ্যমে বলেন, “শুভেন্দু অধিকারী ডিসেম্বর থেকে যে দামামার কথা বলেছে এগুলো কিছুই হবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। সন্ত্রাসের রাজনীতি হবে না শোভন বাবু দাবি করেন। পাশাপাশি তৃণমূলের ফেরার বিষয়ে জানান, “নেত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে দীর্ঘদিন রাজনীতি করেছি এবং নেত্রীর উন্নয়ন সঙ্গে রয়েছি।”

Related Articles

Back to top button