কলকাতা

‘রবিবার পড়াশোনা করবে না’, পড়ুয়াদের বললেন খোদ অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: রবিবার  মানেই ছুটির দিন। শীতকাল হলে লেপের মুড়ি থেকে দেরি করে বেরোনো। আর জল খাবারে কড়াইশুঁটির কচুরি ও আলুর দম। উফফফ, রবিবার একেবারে জমে ক্ষীর। সারা সপ্তাহে স্কুল, টিউশন করার পর সেই দিনটাই তো ছাড়। পরের দিন তো আবার সেই সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের জন্য রওনা। সেই এক ঘেয়েমি জীবন।

তাই রবিবারটায় পড়াশোনা করতে নেই। ছোটো ছোটো ছেলে মেয়েরা এমনটাই ভেবে থাকে। তবে শুধু তারাই নয়। এই ভাবনা আমাদের দেশের খোদ অর্থমন্ত্রীরও । তিনি ছাত্র-ছাত্রীদের রবিবারে পড়াশোনার পরামর্শই দিলেন।

রবিবার রাজস্থানের কোটায় পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন নির্মলা সীতারমন। একদল পড়ুয়াদের মধ্যে উপস্থিত হয়ে তাঁকে রবিবার পড়াশোনা না করার পরামর্শ দিতে শোনা যায়। তবে এর পাশাপাশি তিনি বলেছেন, কিন্তু ভাল করে পড়াশোনা করো এবং দেশের ভবিষ্যতের নেতা হওয়ার চেষ্টা করো।

তিনি বলেছেন, “রবিবার পড়াশোনা করো না।” তাঁর কথা শুনেই উচ্ছ্বাস দেখা যায় পড়ুয়াদের মধ্যে। তিনি সব পড়ুয়াদের আগামী প্রবেশিকা পরীক্ষার জন্য সৌভাগ্য কামনাও করেন।কোটাতে ‘যুব শক্তি সংবাদ’ বক্তব্য রাখার সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলে তাঁর ভাল লেগেছে। তিনি বলেছেন, “এটি খুবই উদ্দীপনামূলক। আমি এই তরুণ প্রজন্মের উপস্থিতিতে আপ্লুত। যখন কারোর মধ্যে এই ধরনের শক্তি থাকে তখন তা অনেক অনুপ্রেরণা দেয়। এই শক্তিই ভারতকে এগিয়ে নিয়ে যায়।”

এই সম্মেলন থেকে এক পড়ুয়া প্রশ্ন করেন,”ব্যবসা করার সুবিধার ক্ষেত্রে ভারতের ব়্যাঙ্ক ভাল। কিন্তু ব্যবসা শুরুর ক্ষেত্রে তা নয়। তাহলে সেক্ষেত্রে আমরা সরকারের থেকে কী সাহায্য আশা করতে পারি?” তাঁর প্রশ্নের উত্তরে নির্মলা বলেন, “ব্যবসার করার সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কারণ সব শেষে ব্যবসা রাজ্যেই শুরু হয়। কেন্দ্রীয় সরকার নিয়ম নিয়ে আসতে পারে। অনেক বোঝা কমিয়ে এবং একটি নতুন নীতি নির্ধারণ করতে পারে।”

Related Articles

Back to top button