কলকাতা

নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল ED

নিজস্ব সংবাদদাতা : এবার নিয়োগ দুর্নীতিতে তলব অভিনেতা বনি সেনগুপ্তকে । তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে তলব করা হয়েছে অভিনেতাকে। অভিযোগ, কুন্তলের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। অভিনেতাকে তাঁর আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে।

ইডি সূত্রে খবর, বনি সেনগুপ্ত যাবেন বলে জানিয়েছেন। এর আগেও তদন্তকারীদের হাতে এমন তথ্য এসেছে যে, টলিউডে নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে। তবে সরাসরি টলিপাড়ার কোনও অভিনেতাকে তলব করা হচ্ছে এই প্রথম।

Related Articles

Back to top button