কলকাতা

বুধে রাজপথে ৪ রাজনৈতিক দল, উত্তর থেকে মধ্য কলকাতা অচলের শঙ্কা

কলকাতা:আজ থেকে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আমেম্বদকর মূর্তির পাদদেশে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, আজই শহিদ মিনারে ছাত্র-যুবর সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে তৃণমূল যুব নেতাদের নাম। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে যুবদের কী বার্তা দেন তার জন্য ধর্মতলার সভার দিকে তাকিয়ে তৃণমূল যুব শিবির। একদিকে যখন ধর্মতলায় ছাত্র যুবদের পেপটক দেবেন অভিষেক, ঠিক তখনই কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ অর্থের দাবি রাজনৈতিক প্রতিহিংসা সহ একাধিক ইস্যুকে সামনে রেখে শহরের প্রাণকেন্দ্রে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই কর্মসূচি থেকে বার্তা দেবেন তৃণমূল শীর্ষ কর্তারা। নজর রাজনৈতিক মহলের।

একা তৃণমূল নয়। আজ পথে নামবে বাম-বিজেপিও। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রামলীলা ময়দান থেকে হবে বামেদের মিছিল। অপরদিকে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে প্রদেশ অফিস থেকে হবে কংগ্রেসর মিছিল। পিছিয়ে নেই বিজেপিও। শ্যামবাজারে হবে বিজেপির ধরনা।

Related Articles

Back to top button