কলকাতা

আকাশে মুখ ভার! নামবে ভারী বৃ্ষ্টি, সঙ্গে বজ্রপাত

কলকাতা: সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়ার রিপোর্ট বলছে, বাড়ি থেকে ছাতা হাতে বেরনোই ভাল! দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া বইবে।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সকাল থেকেই বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে। ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকতে পারে তাপমাত্রা। রবিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।

 

মার্কশিটে পড়ুয়াকে ‘Passed Away’ লিখে দিলেন শিক্ষক, নেটমাধ্যমে তীব্র সমালোচনা

 

অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও রয়েছে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা। শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলছেন আবহাওয়াবিদরা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মোটের ওপর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি , সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ৮.৩ মিলিমিটার। অর্থাৎ গরমে হাঁসফাঁস অবস্থা থেকে আপাতত স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে। বিশেষত সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া বইলে আবহাওয়া হবে আরামদায়ক। আপাতত এসি না চালালেও চলবে। তবে এই স্বস্তি খুব বেশিদিনের নয়। আগামী এপ্রিলেই প্রবল গরম পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Related Articles

Back to top button