জীবিকা

স্কুটারে ঘাপটি মেরে বসেছিল কিং কোবরা! স্ক্রুড্রাইভার দিয়ে বের করলেন অকুতোভয় চালক

যে কোনও মুহূর্তে মানুষের মনে ভয় ধরানোর জন্য একটা কিং কোবরা যথেষ্ট। ভয়ঙ্কর এই বিষধর সাপ টিভির পর্দায় দেখলেই আমাদের ঘুম উড়ে যায়। চোখের সামনে দেখলে যে কী অবস্থাটা হবে, সে আর বলার কথা নয়। একবার ভেবে দেখুন তো, আপনার স্কুটারটা স্টার্ট দিতে যাবেন। ঠিক সেই সময় তার ভিতর থেকে উঁকি মারতে শুরু করল একটি কোবরা (Cobra)। কী অবস্থাটা হবে, একবার ভেবে দেখুন তো! আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে তাই তো? সেরকমই কাণ্ড ঘটে গেল এক ব্যক্তির সঙ্গে। স্কুটারের (Scooter) ফ্রন্ট নোজ়ে লুকিয়ে ছিল সাপটি। উদ্ধার করলেন ওই স্কুটার চালক নিজেই। তাঁর অকুতোভয় মানসিকতা নেটদুনিয়ার মন জয় করে নিয়েছে।

সরীসৃপদের নিরাপদে উদ্ধার করা এবং জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রশিক্ষণ নেন উদ্ধারকারীরা। তাঁদের প্রশিক্ষণের সঙ্গে সাধারণ মানুষ পেরে উঠবেন না। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা খুবই সাহসী হন। ঠিক যেমনটা এই স্কুটার-চালক। কোনও উদ্ধারকারীর সাহায্য ছাড়াই এক্কেবারে প্রফেশনালের মতো তিনি সাপটিকে স্কুটার থেকে বের করলেন।

এই খবরটিও পড়ুন

কর্ণাটকে মুসলিমদের সংরক্ষণ বাতিল ভুল অনুমানের ভিত্তিতে: সুপ্রিম কোর্ট

 

ভিডিয়োতে দেখা গেল, স্কুটারের ভিতর থেকে উঁকি মারছে একটি সাপ। আর সেই সাপটিকে বের করার চেষ্টা করছেন এক ব্যক্তি। পরে বোঝা গেল, তিনিই এই স্কুটারের চালক। সাধারণত সাপ উদ্ধারকারীরা সাপ উদ্ধারের জন্য লাঠি ব্যবহার করে থাকেন। কিন্তু এই ভয়ডরহীন স্কুটার চালক একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে সাপটিকে অনায়াসে বের করলেন।

https://twitter.com/i/status/1645386092588433408

Related Articles

Back to top button