রাজ্যে মাধ্যমিক পাশেই আশা কর্মীর ১৯ টি শূন্য পদে নিয়োগ
বিস্তারিত জানতে ক্লিক করুন: https://opportunity.maldadistrict.in/ ওয়েবসাইটে।
নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পাশ করলেই এবার আশা কর্মী পদে চাকরির সুযোগ মিলবে। শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে এই পদের জন্য। চঞ্চল সাব-ডিভিশনের স্বাস্থ্য বিভাগ এবার মহিলাদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই অনলাইনে ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ রাত১১.৪৯ মিনিট।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৯টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। শুধুমাত্র বিবাহিতা, স্বামীহারা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরাই একমাত্র আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। তবে মাধ্যমিকের থেকে বেশি শিক্ষাগত যোগ্যতার উল্লেখিত মহিলা প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আসন সংখ্যা: ১৯
বয়সসীমা: আবেদনকারী মহিলার বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ করে; তপশিলি জাতি ও আদিবাসী প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম বয়স ২২ বছর এবং জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের নূন্যতম ৩০ বছর বয়স হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য নিয়োগ করা হবে।
আবেদন ফি: বিনামূল্যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
- বিশদ জানতে এবং আবেদনের জন্য নিচের লিংক- এ ক্লিক করুন: https://opportunity.maldadistrict.in/

