কলকাতা

পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে জীববৈচিত্র সংরক্ষণ 

স্মৃতি সামন্ত, কলকাতা :জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া,উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবের সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ কলকাতায় জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন,উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবদের ওপর শনাক্তকরণ ট্যাগ বসানো হবে। ওড়িশা উপকূলের পর এবার পশ্চিমবঙ্গ উপকূলেও এই শনাক্তকরণের কাজ হবে।

ইতিমধ্যে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপের সংরক্ষণে শনাক্তকরণ ট্যাগ বসানোর কাজে সাফল্য পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১১০ ঘন্টার বিশেষ আয়োজন করা হয়। জীব বৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের উপর এই প্রতিযোগিতার ফাইনালে কেন্দ্রীয় মন্ত্রী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানের বিজয়ীদের পুরস্কৃত করেন। এছাড়াও এবারের প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় মন্ত্রী পয়লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট,জেড এসআই এর উল্লেখযোগ্য কয়েকটি প্রকাশনার উদ্বোধন করেন। দেশে সব ধরনের প্রাণীদের নিয়ে চেক লিস্ট অফ ফনা অফ ইন্ডিয়া নামের তালিকার দ্বিতীয় পর্বও প্রকাশিত হয়।

পাশাপাশি প্রাণীদের উপর গবেষণার জন্য ভারতীয় সেনা বাহিনীর কর্নেল রোহিত যাদব পাঠানকোট উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ও পরিবেশগত গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ন্যাচারাল রিসোর্স এর সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ধৃতি ব্যানার্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button