কলকাতা
কলকাতার যুব উদ্যমী শ্রীকুমার তোশনিওয়াল কে ব্রিটিশ পার্লামেন্ট এ মিলল ভারত গৌরব সম্মান

কলকাতা : সংস্কৃতি যুব সংস্থা দ্বারা আয়োজিত লণ্ডনের ব্রিটিশ পার্লামেন্টে কলকাতার যুব উদ্যমী, ভিক্টোরিয়া জুট মিলের কর্ণধার এবং পুষ্করনারায়ণ তোশনীওয়াল চৈরিটেবল ট্রাস্টের ট্রাস্টি শ্রীকুমার তোশনীওয়াল কে ভারত গৌরব সম্মান দেওয়া হলো।
দেশ দুনিয়ার মোট ২৫ জন কে এই সম্মান দেওয়া হলো যার মধ্যে প্রখ্যাত গীতকার জাভেদ আখতার, বেদান্ত গ্রুপের কিরণ আগরওয়াল, হৃদয় রোগ বিষেশজ্ঞ প্রফেসর ডা তেজস পটেল প্রমুখ। লণ্ডনের এই ভব্য অনুষ্ঠানে শ্রীকুমার তোশনিওয়াল আর ওনার স্ত্রী সুনিতা তোশনীওয়াল এই ভারত গৌরব সম্মান ওনার মাতা, ভাই আর পুরো ভিক্টোরিয়া পরিবার কে সমর্পিত করে বললেন এই সম্মান আমাদের সংস্কার, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।



