কলকাতাজাতীয়জানা-অজানা

ইগনুকে গ্রাম গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিলেন রিজিওনাল অফিস কলকাতা

আজ কলকাতা রিজিওনাল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অফিস কক্ষে গ্রামীণ সাংবাদিক ও সংবাদপত্রের কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় আধিকারিকরা একটি প্রেস বিজ্ঞপ্তি বা আলোচনা সভা আয়োজন করেছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন তিনি সিনিয়র রিজিওনাল অধিকত্তি ডক্টর সুজাতা দত্ত হাজারিকা, অতিরিক্ত অধিকর্তা ডক্টর অজয় কুমার বেরা ও ডক্টর শান্তনু মুখার্জী। উক্ত সভায় আলোচনা সময়ে সিনিয়র অধিকর্তি ডক্টর সুজাতা দত্ত হাজারিকা বলেন

চাকরির ব্যস্ততায় হোক বা সুযোগের অভাবে, অনেক সময়েই সুযোগ থাকে না নিত্যনতুন বিষয় নিয়ে প্রথাগত মাধ্যমে পড়ার। সে ক্ষেত্রে মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল) এবং অনলাইন মাধ্যমেও আজকাল নানা কোর্স করা যায়। সেরকমই বেশ কিছু বিষয়ে কোর্স করার জন্য এ বার সুযোগ দিচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। গ্রামগঞ্জে ইগনু বিষয় জানাতে আজ গুরুত্বপূর্ণ এই আলোচনা সভার আয়োজন করেছিল কলকাতা অফিসে। আলোচনার মধ্যে উঠে আসে সাংবাদিকের কথোপকথনের মাধ্যমে।ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) বিশ্বের বৃহত্তম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়, যা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য বিস্তৃত দূরত্ব এবং অনলাইন শিক্ষা কার্যক্রম প্রদান করে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত, IGNOU তার উদ্ভাবনী এবং নমনীয় শিক্ষা পদ্ধতির মাধ্যমে সহজলভ্য এবং মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্য রাখে। বিশ্ববিদ্যালয়টি তার বিভিন্ন ধরণের প্রোগ্রামের জন্য সুপরিচিত যা লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাগত চাহিদা পূরণ করে, বিশেষ করে যারা নিয়মিত ক্লাসে যোগ দিতে অক্ষম সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য

বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি বছর জুলাই পর্বের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। যে সমস্ত বিষয়ে পিএইচডি-র সুযোগ মিলবে, সেগুলি হল— মনোবিদ্যা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, বায়োকেমিস্ট্রি, রসায়ন, ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, গণিত, সংস্কৃত, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ম্যানেজমেন্ট, পরিবেশ বিজ্ঞান, ফাইন আর্টস, সোশ্যাল ওয়ার্ক, ম্যানেজমেন্ট, বৃত্তিমূলক শিক্ষা, দূরশিক্ষা, মানবীবিদ্যা, ফরাসি ভাষা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন-সহ অন্য বিষয়। এর মধ্যে দূরশিক্ষা এবং মনোবিদ্যা বিষয়েই রয়েছে সর্বাধিক শূন্য আসন যথাক্রমে ২৬ এবং ২০। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে পিজি ডিপ্লোমা, ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট এবং সার্টিফিকেট কোর্স করানো হবে। পড়ানো হবে রিহ্যাবিলিটেশন সাইকোলজি, জেরিয়াট্রিক মেডিসিন, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল ম্যানেজমেন্ট অফ সিবিআরএনই ডিজ়াস্টারার্স, আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন এনাব্‌লিং ইনক্লুশন-হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ভিশ্যুয়াল ইম্পেয়ারমেন্ট, ইন্টেলেকচুয়াল ডিজ়এবিলিটি)।

Related Articles

Back to top button