বর্জ্য পৃথীকরণের জন্য নয়া ব্যবস্থা চালু করলো কলকাতা পুরসভা

স্মৃতি বিশ্বাস, কলকাতা:কলকাতা পৌরসভার নয়া উদ্যোগে চালিত হলো ব্যাটারী চালিত নতুন গাড়ি, যেখানে গান ভিডিওর মাধ্যমে চলবে শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার বার্তা।
বর্জ্য পৃথকীকরণ বিষয়ে শহর কলকাতার সাধারণ মানুষকে সচেতন করে তোলার জন্য গান ও ভিডিও চালাবে কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, আরও বেশি করে বর্জ্য পৃথকীকরণ করে কলকাতাকে পরিস্কার রাখাই আমাদের উদ্দেশ্য।
আপাতত এই গানটি এফএম ও ব্যাটারি চালিত গাড়িগুলিতে চালানো হবে। ভিডিও কোথায় চালানো যায়, সেটা আমরা দেখছি। কলকাতাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।তিনি আরও জানান, সাধারণ মানুষ ও পুরসভার পার্কিং বিভাগের কাছে আবেদন, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তায় কোনও গাড়ি পার্কিং করা থাকবে না। কারণ ওই সময় পুরসভার সাফাই বিভাগের কর্মীরা রাস্তা পরিষ্কার করবেন।এই মর্মে কলকাতা পুরসভার তরফ থেকে নির্দেশিকা জারি করা হবে। এই বিষয়ে তিনি পুর কমিশনার সুমিত গুপ্তাকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, এদিন হালতু কায়স্থপাড়ার খালপাড়ের বাসিন্দা রাজশেখর ঘোষ ফোন করে অভিযোগ জানান, খালপাড় সংলগ্ন রাস্তায় অবৈধ পার্কিং করে চলে যাচ্ছে কেউ দিনের পর দিন। আর গাড়িগুলোর ফাঁকে প্রত্যেকদিন পড়ছে ময়লা। সেগুলো নিয়মিত পরিষ্কার হচ্ছে না অস্বাস্থ্যকর হচ্ছে পরিবেশ। এই কথা শুনতেই দ্রুত ওই খালপাড় সংলগ্ন রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি আরও বলেন, পুলিশকেও গোটা বিষয়টি জানানোর জন্য কারণ শহরের রাস্তায় মালিকানাধীন না থাকা গাড়ি বছরের পর বছর পড়ে থাকায় ময়লা জমছে। একটা বিস্ফোরণ হওয়ার পর অ্যাকশন নেয় পুলিশ।
পুলিশ কেন এই গাড়িগুলোর বিরুদ্ধে কেস করবে না, কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই বিষয়ে জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার কথা বলেন মেয়র।এদিন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুর এলাকায় ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩৭৯। সেখানে গত সপ্তাহে কলকাতা পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১২৪৫।



