ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ।

*সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি*
ময়নাগুড়ি শহরের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় ময়নাগুড়ি রবি তীর্থ ভবনে। চেয়ারম্যান পদে মনোনীত হন মনোজ রায়, ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হলেন ঝুলন সান্যাল। শপথ গ্রহণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জলপাইগুড়ির এসডিও তমজিৎ চক্রবর্তী, ময়নাগুড়ির ভিডিও প্রসেনজিৎ কুণ্ড, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মধ্যক্ষ মহুয়া গোপ, এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিদায়ী চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী। শপথ বাক্য পাঠ করান এসডিও তমজিৎ চক্রবর্তী। ময়নাগুড়ি র পৌরসভার চেয়ারম্যান মনোজ রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ময়নাগুড়ি পুরসভার নতুন ভাবে রূপান্তরিত করেছে।
পৌরসভার দায়িত্ব পাওয়ার পর ময়নাগুড়ি বাসী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। ময়নাগুড়ি শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। প্রথমত পানীয় জলের ব্যবস্থা করে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। রাস্তাঘাট সংস্কার করতে হবে। ময়নাগুড়ি বাজারের বেশ কিছু এলাকায় নোংরা আবর্জনা রয়েছে সেটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ব্যবস্থা করতে হবে। পৌরসভার ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল জানান, প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাই। ময়নাগুড়ি শহরের সকল স্তরের স্থায়ী ও বাসিন্দাদের ধন্যবাদ জানান। শহরের বেশ কিছু রাস্তা সংস্কার করতে হবে। বিশেষ করে পানীয় জলের ব্যবস্থা দ্রুত কাজ করার সম্পন্ন করতে হবে। এক কথায় বলা যায় ময়নাগুড়ি পৌরসভা সুন্দরভাবে সাজানো হবে।



