বস্ত্র ব্যাবসায়ীরা ক্রমশ হতাশ হয়ে পড়ছে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পোশাক অন্যতম একটি বস্তু, কিন্তু করোনা আবহে বিরাট বড়ো ধাক্কা খেলো,এই পোশাক শিল্প। দীর্ঘ লকডাউন কাটিয়ে ও ঘুরে দাঁড়াতে ব্যার্থ হচ্ছেন ব্যাবসায়ীরা।
এর অন্যতম কারণ হলো,প্রচুর পন্য মজুত হয়ে পড়া,সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত টাকা পয়সা নেই। পুজোর মরশুমে করোনা আতঙ্কে মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে,এছাড়াও নতুন করে পন্য উৎপাদন বন্ধ রয়েছে বহুদিন থেকে,যার ফলে বহু কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ।
লোকাল রেল বন্ধ থাকায় কোলকাতার কারখানা আসতে পারছে না শ্রমিকেরা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিকাঠামো না থাকায় সেখানে শ্রমিকদের থাকার সমস্যা রয়েছে।
এভাবে অতিব এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যাবসায়ীরা হতাশ হয়ে এই ব্যাবসা থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন। আর এই সুযোগে বড় শিল্পের ব্যাবসায়ীরা নিজেদের আখের ঘোচানো শুরু করে দিয়েছে,যেমন অনুশারি শিল্পের ব্যাবসায়ীদের প্রাপ্ত টাকা দিতে অস্বীকার করছে।
এমনকি অসাধু উপায়ে ব্যাংকের ইএমাই ও পরিশোধ করছে না। সর্ব পরি পোশাক শিল্প এখন খাদের কিনারায় দাঁড়িয়ে।


