জীবিকা

লক্ষী লাভের আশায় , লক্ষী বিক্রেতা মৃৎশিল্পীরা

 

 

সিদ্ধিদাতা গণেশ কর্মের দেবতাবিশ্বকর্মা, দুর্গতিনাশিনী দুর্গা পুজো একে একে সবই দেখলেন মৃৎশিল্পীরা! অবস্থার সামান্য পরিবর্তন হলেও লক্ষ্মী অর্থাৎ ধনলাভের কোনো আশাই দেখছেন না, মৃৎশিল্পীরা।

বরং দুর্গা ঠাকুরের আকার আকৃতি অনেকটাই ছোটো হয়েছে, ফলে দাম বা মজুরি কমেছে বেশ খানিকটা। তবে আঁধার কাটিয়ে আশার আলো দেখেছেন লক্ষ্মী পুজোতে, কারণ যেহেতু গৃহস্থের পুজোই বেশি, তাই বড়োসড়ো অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই!

তবে দুশ্চিন্তা খানিকটা রয়েই যায়, অল্প দামের লক্ষ্মী মূর্তি প্রত্যেক মৃৎশিল্পী বানিয়ে রেখেছেন প্রচুর পরিমাণে! তবে তারা আশাবাদী এবছর দুদিন ধরে চলবে পুজো, তাই সকলের প্রতিমাই বিক্রি হয়ে যাবে ফলে লক্ষীদেবীই তাদের ঘরে এনে দেবেন অর্থ।

Related Articles

Back to top button