জীবিকা

আকাশছোঁয়া আলুর বাজার মূল্য

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মিড-ডে মিল প্রকল্পে স্কুল পড়ুয়া দের অালু সরবরাহের জন্য কেজি পিছু ৩৮ টাকা বরাদ্দের নির্দেশিকা প্রদান করেছেন। গতকাল অতিরিক্ত জেলাশাসক এই মর্মে অাদেশনামা জারী করেন।মিড-ডে মিল প্রকল্পে অালুর জন্য বরাদ্দ বৃদ্ধি র ফলে স্কুল কতৃপক্ষের কিছুটা সুবিধা হলো। কিন্তু অালু,পেঁয়াজ সহ শাকসব্জী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি র প্রবণতা অারো বাড়বে বলে অাশঙ্কা প্রকাশ করেছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন।

সরকার একদিকে সরকারীভাবে ২৫ টাকা কেজি ধরে অালু সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। অপরদিকে সরকারীভাবে কেজি পিছু অালুর দাম ৩৮ টাকায় স্বীকৃতি দেওয়ায় অালুর দামবৃদ্ধি কে সরকার মান্যতা প্রদান করল।রাজ্য সরকার কেজি পিছু ২৫ টাকা দরে অালু কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে স্কুলে স্কুলে স্কুলে সরবরাহ করলে অালুর মজুতদারি ও কালোবাজারি র উপর লাগাম টানা যেত।

সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের মুখ্যসচিব কে ই-মেইল বার্তা পাঠিয়ে অালুর দাম নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতা র প্রতিবাদ জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন রাজ্য সরকারের মিড-ডে মিল দপ্তর ও কৃষি বিপণন দপ্তরের মধ্যে কোন সমন্বয় নেই। তার খেসারত দিতে হচ্ছে অাম জনতাকে।

অাসলে এই সরকার অালু,পেঁয়াজ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য নিয়ন্ত্রণের পরিবর্তে কালোবাজারি ও ফড়েরাজ কে মদতদান করে চলেছে।টাস্ক ফোর্স এখন কোমায় অাচ্ছন্ন। জনগণের ভোগান্তি র শেষ নেই। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার অাহ্বান জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

Related Articles

Back to top button