কলকাতা

স্বাস্থ্য কর্মীদের স্থায়ীকরণের দাবিতে গণঅনশন

চাকরি স্থায়ী করণের দাবিতে আজ দক্ষিণ ২৪পরগনার চুক্তিবদ্ধ অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন । তাদের অভিযোগ গত ১৫বছর ধরে তাঁরা রাজ্য ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার কাজে নিযুক্ত রহেছেন । সরকার গত২০১৬ সালে সাকুলার দিয়ে জানায় সরকার চুক্তিবদ্ধ অস্থায়ী কর্মিদের স্থায়ী করা হবে । কিন্তু তাদের দপ্তর সে ব্যাপারে আজও কোনো উদ্যোগ নেয়নি ।

West Bengal National Health Mission joint Association দক্ষিণ ২৪ পরগনা শাখার উদ্যোগে আজ এই ডেপুটেশন দেওয়া হয় । তার আগে প্রায় দু’হাজার এই অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা বাঙ্গুর হাসপাতালের সামনের রাস্তায় মিছিল করে বিক্ষোভ দেখান । পরে তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে ধর্নায় বসেন এবং তাদের প্রতিনিধিরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে দেখা করে তাদের স্মারকলিপি জমা দেন ।

সেখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সোমনাথ মুখোপাধ্যায় তাদেরকে আশ্বস্ত করেছেন । এ ব্যাপারে তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানান । পরে প্রতিনিধিদলের ঈপ্সিতা ঘোষ এবং মিঠুন সিনহা সাংবাদিকদের জানান তারা স্বাস্থ্য আধিকারিক এর কথায় অনেকখানি আশ্বস্ত হয়েছেন ।

Related Articles

Back to top button