সিপিঅাইএম নেতা মামুদ হোসেন অাজ কোলকাতার তৃণমূলে যোগদান করলেন
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি ও সিপিঅাইএম নেতা মামুদ হোসেন অাজ কোলকাতার তৃণমূল ভবনে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহঃ সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, রাজ্যসভার পরিষদীয় দলনেতা ডেরেক ও ব্রায়ান সহ নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি (২০০৮-১৩) ও প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ(২০১৩-১৬) হিসাবে দায়িত্বভার পালন করেন।তিনি তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক ও জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হিসাবে ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্বভার পালন করেন।তৎকালীন তৃনমুল নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ অধিকারী পরিবারের সাথে বিরোধের কারণে তৃণমূল কংগ্রেসের ছাড়তে বাধ্য হন বলে জানিয়েছেন মামুদ হোসেন। তিনি ২০১৬ সালের বিগত বিধানসভা নির্বাচনে এগরা বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের ডিএসপি দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ডিএসপি দল এনসিপি দলে বিলীন হওয়ায় মামুদ হোসেন সিপিঅাইএম দলে যোগ দেন।
মামুদ হোসেন বলেন সারা দেশ জুড়ে বিজেপি ও সঙ্ঘ পরিবারের মেরুকরণের রাজনীতি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ জোটকে শক্তিশালী করার লক্ষে তৃণমূল কংগ্রেসে যোগদান বলে দাবী করেন মামুদ হোসেন। তাছাড়া যুবসমাজের দিশারি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করার অাবেদন জানান মামুদ হোসেন। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভাবে বিভেদকামী ও সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেছেন তার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান মামুদ হোসেন।



